কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন ছাড়া শান্তি সম্ভব নয় : জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ জরুরি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এককভাবে চুক্তি হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করেন তিনি।

শনিবার (১০ আগস্ট) ইউক্রেন প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও বিবৃতিতে জেলেনস্কি বলেন, ইউক্রেন প্রকৃত সমাধানের জন্য প্রস্তুত, যা শান্তি আনতে সক্ষম হবে। তিনি অভিযোগ করেন, মস্কো ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং সময়সীমা উপেক্ষা করছে।

এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে জানান, তিনি ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের আতিথ্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে বৈঠক করব। ইউক্রেন নিয়ে কিছু ফেরত পাব, কিছু বদল হবে’, যা সীমান্ত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২ থেকে ৮ আগস্টের মধ্যে তারা ইউক্রেনের জ্বালানি, প্রতিরক্ষা শিল্প, পরিবহন অবকাঠামো, কমান্ড পোস্ট, দীর্ঘপাল্লার ড্রোন ডিপো এবং ড্রোন বোট ওয়ার্কশপে সাতটি নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেনীয় সেনারা জানিয়েছে, রাশিয়া একাধিক ফ্রন্টে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলার পাশাপাশি হাজার হাজার আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে— যার মধ্যে জাপোরিঝঝিয়া, খেরসন, কুপিয়ানস্ক, লাইমান, সিভেরস্ক, ক্রামাতোরস্ক, তোরেৎস্ক, পোকরোভস্ক, নভোপাভলিভকা, হুলিয়াইপোল, ওরিখিভ এবং দনিপ্রো নদীতীরবর্তী এলাকা রয়েছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X