কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কিয়েভে গিয়ে ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রশংসায় ব্লিঙ্কেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে স্বাগত জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে স্বাগত জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে পোল্যান্ড থেকে ট্রেনে করে দুদিনের সফরে কিয়েভে যান তিনি। এ নিয়ে ইউক্রেন যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো কিয়েভ সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবারের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, পাল্টা আক্রমণে বেশ ভালো অগ্রগতি করেছে ইউক্রেন।

তিনি বলেন, ইউক্রেনীয় জনগণ, সেনাবাহিনী এবং দেশটির নেতাদের অসাধারণ সাহস ও প্রতিরোধ দেখে আমি আবারও অভিভূত। আজ আমি এখানে এসেছি আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের প্রতি আমাদের অব্যাহত ও দৃঢ় সমর্থন প্রদর্শন করতে।

ব্লিঙ্কেন আরও বলেন, আমরা পাল্টা আক্রমণে ভালো অগ্রগতি দেখেছি, যা খুবই আনন্দের। আমরা নিশ্চয়তা দিতে চাই যে, পাল্টা আক্রমণে সফল হতে যা দরকার ইউক্রেনের শুধু তা নয়, দীর্ঘমেয়াদে যা যা দরকার সেগুলো তাদের রয়েছে। আমরা এটারও নিশ্চয়তা দিতে চাই যে, এই ধরনের আগ্রাসন যেন ভবিষ্যতে আর না ঘটে সেজন্য তাদের শক্তিশালী প্রতিরোধক ও প্রতিরক্ষা ক্ষমতা রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ছাড়াও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য প্রধান প্রধান কর্মকর্তার সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক করার কথা রয়েছে।

এ ছাড়া এবারের সফরে ব্লিঙ্কেন ইউক্রেনের জন্য নতুন করে ১০০ কোটি মার্কিন ডলারের তহবিল ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা।

এর আগে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপর ২০২২ সালের এপ্রিলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে সঙ্গে করে কিয়েভ সফর করেন ব্লিঙ্কেন। তারপর গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো কিয়েভ সফর করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X