বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৪:০২ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কবরস্থানে ৩ হাজার বছরের পুরোনো তরবারি!

লাইভ সায়েন্সের এক প্রতিবেদন অনুযায়ী এটি খ্রিষ্টপূর্ব ১৪ শতকের শেষের দিককার হতে পারে।
লাইভ সায়েন্সের এক প্রতিবেদন অনুযায়ী এটি খ্রিষ্টপূর্ব ১৪ শতকের শেষের দিককার হতে পারে।

জার্মানির একটি প্রাচীন কবরস্থান থেকে প্রায় ৩ হাজার বছরের পুরোনো তরবারির সন্ধান মিলেছে। বুধবার দেশটির দক্ষিণ অঞ্চলের বাভারিয়া প্রদেশে এই তরবারিটি পাওয়া যায় বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

তারা জানিয়েছেন, তরবারিটির অবস্থা বেশ ভালো। লাইভ সায়েন্সের এক প্রতিবেদন অনুযায়ী এটি খ্রিষ্টপূর্ব ১৪ শতকের শেষের দিককার হতে পারে। ব্রোঞ্জ যুগের তরবারিটি এখনো চকচক করছে।

যে স্থানে তরবারিটি পাওয়া গেছে সেখানে শিশুসহ নারী-পুরুষের হাড়গোড়ও মিলেছে। ধারণা করা হচ্ছে, সেখানে তিনটি মৃতদেহ রয়েছে। তবে তরবারিটির সঙ্গে তিন মরদেহের কী সম্পর্ক থাকতে পারে তা এখনো জানা যায়নি।

দ্য বাভারিয়ান স্টেট অফিস ফর মনুমেন্ট প্রটেকশন জানায়, এমন ঢেউ খেলানো অষ্টকোনি তরবারি বানানো বেশ কঠিন কাজ। এটি কোনো রেপ্লিকা নয়। এটি এখনো ভালো অবস্থায় রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জার্মানি ও ডেনমার্কে এমন তরবারি বেচাকেনা চলত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X