কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ওপর ফের ৩ দেশের নিষেধাজ্ঞার ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে শক্তিশালী ফ্রান্স-জার্মানি ও যুক্তরাজ্য। পারমাণবিক চুক্তির শর্তপূরণ না করার অভিযোগে এ কঠোরতা আরোপ হতে যাচ্ছে।

ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ই-৩ হিসেবে পরিচিত। দেশগুলো সামরিকভাবেও শক্তিশালী। তেহরানের বিরুদ্ধে অভিযোগে তারা বলেছে, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ধারা ভঙ্গ করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। ইরান আগামী ৩০ দিনের মধ্যে ওই তিন দেশের শর্ত না মানলে তা কার্যকর হওয়া শুরু হবে।

যদিও ইরান এ ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে। গত সপ্তাহে দেশটির নীতিনির্ধারকরা বলেছেন, ইউরোপের দেশগুলো আবার নিষেধাজ্ঞা সক্রিয় করলে তারা পাল্টা ব্যবস্থা নেবেন।

জানা গেছে, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গত কয়েকদিন ধরে দেশগুলোর একাধিক বৈঠক হয়েছে। সেখানে কোনো সমাধান না হওয়ায় তেহরানের ওপর আবারও নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেয় দেশগুলো। তবে তার আগে ইরানকে সময় দেওয়ারও ঘোষণা আসে।

২০২৫ সালের অক্টোবরে ইরানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ এ দেশগুলো ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে। এটির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করা। পশ্চিমারা বলছে, ইরান শান্তির আড়ালে সামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়, যা বিশ্বের জন্য হুমকি। বিশেষ করে, ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় মধ্যপ্রাচ্যে ইরানকে সামরিকভাবে নিষ্ক্রিয় রাখতে চায় যুক্তরাষ্ট্র।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X