কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি।  ছবি : সংগৃহীত
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় সাড়া দিচ্ছে না ইসরায়েল। যুদ্ধ নিয়ে দখলদাররা তাদের অবস্থানও পরিবর্তন করছে না। যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য জানান।

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেন, ইসরায়েলি পক্ষের দুর্ভাগ্যজনকভাবে সাড়া না দেওয়া এবং তাদের অবস্থানের ওপর দৃঢ় থাকাই এর জন্য দায়ী। তা সত্ত্বেও কাতারি ও মিশরের মধ্যস্থতা প্রচেষ্টা থামেনি।

তিনি আরও বলেন, আমরা আমাদের চাপ অব্যাহত রাখব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখব। যাতে তারা ইসরায়েলি পক্ষকে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের জন্য চাপ দেয়। এ প্রস্তাব আমেরিকান মধ্যস্থতাকারী স্টিভ উইটকফের উপস্থাপিত উদ্যোগের ওপর ভিত্তি করে তৈরি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামাস গত সপ্তাহে একটি চুক্তির রূপরেখা গ্রহণ করেছে বলে জানায়। এ অনুযায়ী, সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের মধ্যে ১০ জনকে ৬০ দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হবে। ইসরায়েল এই প্রস্তাবে সাড়া দেয়নি। পরিবর্তে হামাসকে ধ্বংস করে যুদ্ধ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছে। পাশাপাশি উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার শর্তযুক্ত একটি বিস্তৃত চুক্তির ওপর জোর দিয়েছে ইসরায়েল। তবে ধারণা করা হচ্ছে, বন্দিদের মধ্যে ২০ জন জীবিত রয়েছেন।

এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছে বিনেই নেটজারিম এলাকায় ড্রোন হামলা হয়েছে। শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

তবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। তার আগেই আকাশে সেটি শনাক্ত করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। আইডিএফ জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোনটি ছোড়া হয়। সেই ইউএভি ইসরায়েলি বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে।

এর আগে ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করা হয়। মুহূর্তে শত্রুপক্ষের ‘বিমান’ অনুপ্রবেশ করেছে বলে নাগরিকদের বার্তা দেয় আইডিএফ। শহরে বেজে ওঠে সাইরেন।

আইডিএফ আরও জানিয়েছে, গাজা সীমান্তের কাছে বিনেই নেটজারিম এলাকায় শত্রুপক্ষের আকাশযান অনুপ্রবেশের ঘটনায় রেড অ্যালার্ট সক্রিয় করা হয়েছিল। এখন শহরটি বিপদমুক্ত। তবে ঘটনাটি বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১০

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১১

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১২

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৪

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৫

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৬

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৯

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

২০
X