কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

লাইভ চলাকালে নারী সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ (ভিডিও)

লাইভ দিচ্ছেন নারী সাংবাদিক। ছবি : কার্তো
লাইভ দিচ্ছেন নারী সাংবাদিক। ছবি : কার্তো

টেলিভিশনে ডাকাতির লাইভ দিচ্ছিলেন এক নারী সাংবাদিক। এ সময় তার শরীরে হাত দিয়ে অশোভন আচরণ করেন এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে স্পেনের রাজধানী মাদ্রিদে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসা বালাদো নামের এক নারী সাংবাদিক মাদ্রিদের একটি ডাকাতির ঘটনায় লাইভ দিচ্ছিলেন। এ সময় পেছন থেকে তার শরীর স্পর্শ করেন এক ব্যক্তি। লাইভের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।

ভিডিওতে দেখা যায়, ঘটনার পর ওই নারী লাইভ চালিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন অনুষ্ঠানের সঞ্চালক তাকে থামিয়ে দেন এবং তাকে বলেন, ‘ইসা, আপনার কাজে বাধা দেয়ার জন্য দুঃখিত… সে (অভিযুক্ত ব্যক্তি) কি আপনার পেছনে স্পর্শ করেছে?’ সঞ্চালকের প্রশ্নে বিষয়টি নিশ্চিত করেন ওই নারী।

ভিডিওতে ওই সঞ্চালক সাংবাদিককে অনুরোধ করেন, ওই ‘ইডিয়টকে’ ক্যামেরায় ধারণ করুন। এসময় ওই ব্যক্তিকে সাংবাদিকের পাশে দাঁড়িয়ে হাসতে দেখা গেছে। হেনস্তাকারী ওই ব্যক্তিকে নারী সাংবাদিক বলেন, ‘আমরা কোন চ্যানেল থেকে এসেছি তা জানতে আপনার কি আমাকে স্পর্শ করার প্রয়োজন ছিল? আমি একটি লাইভ শো করছি এবং আমি আমার কাজ করছি।’ তার এমন প্রশ্নের জেরে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি তখন সাংবাদিকের কাছে কোন চ্যানেল থেকে এসেছেন তা জানতে চেয়েছিলেন। তবে এ সময়ে ওই ব্যক্তি তাকে স্পর্শ করার বিসয়টি অস্বীকার করেন।

স্পেন পুলিশ জানিয়েছে, টিভিতে লাইভ চলাকালীন নারী সাংবাদিকের শরীরে হাত দিয়ে আশোভন আচরণ করায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এদিকে সাংবাদিক হেনস্তার শিকারের ঘটনায় বিবৃতি দিয়েছে নিউজ চ্যানেলটি। এতে তারা ওই সাংবাদিকের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে। বিবৃতিতি বলা হয়, ‘তাকে (ইসা) অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। আমরা যেকোনো ধরনের হয়রানি বা আগ্রাসনের বিরোধী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১০

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১১

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১২

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৩

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৪

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৫

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৬

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৭

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৮

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৯

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

২০
X