কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

টিভিতে লাইভ চলাকালে সঞ্চালিকাকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রেমিকাকে কাছে পেতে কত রকমের বাহানা করেন প্রেমিকরা। এবার টিভিতে লাইভ চলাকালে এক সঞ্চালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক রিপোর্টার। আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে গেছে অনলাইন দুনিয়ায়।

সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন সঞ্চালিকা কর্নেলিয়া নিকোলসন টিভি চ্যানেলে লাইভে খবর পড়ছিলেন। এ সময় তিনি বুঝতে পারেন কেউ তার দিকে ফুলের তোড়া নিয়ে এগিয়ে আসছে। এরপর তিনি খেয়াল করেন তার প্রেমিক রিলি নাজেল হাতে আংটি নিয়ে তার দিকে এগিয়ে আসছেন। পরে তিনি খবর পড়া থামিয়ে দেন।

লাইভে বিয়ের প্রস্তাব পাওয়া ও দেওয়া উভয়েই একই প্রতিষ্ঠানের সহকর্মী। এরমধ্যে বয়ফ্রেন্ড রিলি ওই টিভির রিপোর্টার আর প্রেমিকার সঞ্চালিকা হিসেবে কর্মরত। তাদের এ স্টোরি যুক্তরাষ্ট্রের টেনেসিতে অন-এয়ার রেকর্ড করা হয়েছিল। তাদের এ কাজের পরিকল্পনার বিষয়ে নিকলসন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ডব্লিউআরসিবি টিভিতে খবর পড়ছিলেন কর্নেলিয়া নিকোলসন। এ সময় নাজেল একটি তোড়া ও আংটি নিয়ে লাইভে ঢুকে যান।

রিলি লাইভে বলেন, কর্নেলিয়া এবং আমি প্রায় চার বছর আগে মন্টানায় একটি নিউজ স্টেশনে দেখা করি। তার মধ্যে একটি আশ্চর্যজনক ব্যক্তিত্ব আছে, সে আমার ঘর আলোকিত করে রাখবে। এমন কথা বলার পরপরই কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রিলি। তার এ প্রস্তাব পেয়ে কর্নেলিয়া আনন্দে কেঁদে ফেলেন। এরপর তিনি আংটি পরতে নিজের আঙ্গুল এগিয়ে দেন এবং একে অপরকে চুম্বন করেন।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিও ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, এমন মিষ্টি প্রস্তাব পেতে কার না ইচ্ছে করে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১০

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১১

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১২

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৩

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৪

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৫

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৬

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৮

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৯

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

২০
X