কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শামিল’

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি : সংগৃহীত

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এটি এখন সম্পূর্ণরূপে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিপক্ষ। ইউক্রেনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শামিল। বৃহস্পতিবার তিনি এসব বলেন।

ট্রাম্প মার্কিন নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন, তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। এ-সংক্রান্ত পদক্ষেপ ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে ‘প্রক্সি যুদ্ধ’ হিসাবে বর্ণনা করা হচ্ছে। নির্বাচিত হওয়ার পর ট্রাম্প যুদ্ধ বন্ধে উদ্যোগও নেন। কিন্তু সম্প্রতি ভ্লাদিমির পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প।

রাশিয়াকে ‘কাগজের বাঘ’ হিসেবে বর্ণনাকারী ট্রাম্প বুধবার বলেছেন, তিনি পুতিনের সাথে একটি পরিকল্পিত শীর্ষ সম্মেলন বাতিল করেছেন। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী মেদভেদেভ টেলিগ্রামে ট্রাম্পের কথা উল্লেখ করে লিখেছেন, যুক্তরাষ্ট্র আমাদের প্রতিপক্ষ। তাদের বাচাল ‘শান্তি প্রতিষ্ঠাতা’ এখন রাশিয়ার সাথে যুদ্ধের পথ পুরোপুরি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের একটি কাজ। এখন ‘পাগল ইউরোপের’ সাথে সম্পূর্ণভাবে একত্র হয়ে কাজ করছেন ট্রাম্প।

ট্রাম্প আগস্টে বলেছিলেন, যুদ্ধের ঝুঁকি সম্পর্কে মেদভেদেভের অত্যন্ত উসকানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি যাওয়ার নির্দেশ দিয়েছেন।

তখন মেদভেদেভ বলেছিলেন, ‘ট্রাম্পিয়ান পেন্ডুলাম’-এর পদক্ষেপের অর্থ হলো রাশিয়া এখন অপ্রয়োজনীয় আলোচনার বিষয়টি বিবেচনা না করে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে ইউক্রেনকে আঘাত করতে পারে।

রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনীয় সরকারি বাহিনীর মধ্যে আট বছর ধরে দেশটির পূর্বে লড়াইয়ের পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ান সৈন্যদের প্রবেশের নির্দেশ দেন পুতিন। তখন থেকে তিনি বারবার বলেছেন, রাশিয়া শান্তি স্থাপনের বিষয়ে কথা বলতে প্রস্তুত।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X