কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

কৃষ্ণসাগরের নতুন রুটে ইউক্রেনে গেল পণ্যবাহী জাহাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার হুমকির মধ্যেই কৃষ্ণসাগরের নতুন রুট ব্যবহার করে দুটি পণ্যবাহী জাহাজ ইউক্রেনীয় বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বন্দর কর্তৃপক্ষ। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার জাহাজ দুটি চোরনোমর্স্ক বন্দরে আসে। বিশ্ববাজারের জন্য এগুলো ২০ হাজার টন গম নিয়ে যাবে।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, গত জুলাই মাসে কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেনের বন্দরে কোনো বেসামরিক জাহাজ আসল।

২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেনের মাঝে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। এ চুক্তির আওতায় কৃষ্ণসাগর দিয়ে বিনা বাধায় এতদিন খাদ্যশস্য রপ্তানি করে আসছিল ইউক্রেন। তবে দাবি-দাওয়া পূরণ না হওয়ায় গত ১৭ জুলাই এ চুক্তি থেকে বেরিয়ে যায় রাশিয়া। মস্কোর দাবি, পশ্চিমাদের দেওয়া শস্য ও সার রপ্তানিতে বিধিনিষেধ তুলে নিলেই এই করিডোর পুনরায় চালু করা হবে।

শস্যচুক্তি থেকে থেকে বেরিয়ে যাওয়ার কৃষ্ণসাগারের তীরবর্তী ইউক্রেনীয় বন্দরে একের পর এক হামলা করে রুশ সেনারা। এমনকি ইউক্রেনীয় বন্দরগামী যে কোনো জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে বলেও ঘোষণা দেয় মস্কো। তখন ইউক্রেন জানিয়েছিল, জাহাজ চলাচলে তারা নতুন রোটের ব্যবস্থা করবে।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ বলেছেন, জাহাজ দুটির নাম রিজিল্যান্ট আফ্রিকা ও আরোয়াট। পালাউয়ের পতাকাবাহী জাহাজ দুটিতে ইউক্রেন, তুরস্ক, আজারবাইজান ও মিশরের নাবিকরা ছিলেন।

ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজগুলো মিশর ও ইসরায়েলে গম পৌঁছে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X