কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করলেন মাখোঁ

১৭ সেকেন্ডে এক বোতল বিয়ার শেষ করলেন মাখোঁ

ফ্রান্সের ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে ড্রেসিংরুমে বিয়ার পান করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এরপরই তাকে নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।

গত শনিবার প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে লা রোশেল ও টুলুসের মধ্যে রাগবি লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা ঘরে তোলে টুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে দেখেন মাখোঁ। ম্যাচ শেষে বিজয়ী দলের সঙ্গে জয় উদযাপন করতে তাদের ড্রেসিংরুমে যান মাখোঁ। ড্রেসিংরুমের এ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মাখোঁ বিয়ারের বোতলটি তুলে ধরে চিয়ার্স করেন। এরপর একবারে ঢগঢগ করে পান করে পুরো বোতল শেষ করে দেন তিনি। এটি করতে মাত্র ১৭ সেকেন্ড সময় নেন ৪৫ বছর বয়সী মাখোঁ। এ বিষয়ে এক টুইট বার্তায় গ্রিনস পার্টির সংসদ সদস্য স্যান্ডরিন রুশো বলেন, রাজনৈতিক নেতৃত্বে থাকা বিষাক্ত পৌরুষের উদাহরণ এই চিত্র। তবে এর জবাবে দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, একজন প্রেসিডেন্ট ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিচ্ছেন, তাদের ঐতিহ্যে অংশ নিচ্ছেন, এটা এর বেশি কিছু নয়।

গতকাল সোমবার ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট বলেন, স্বাস্থ্যগত আচরণের উদাহরণ স্থাপনের ক্ষেত্রে রোল মডেল হিসেবে প্রেসিডেন্টের দায়-দায়িত্ব রয়েছে। ক্যামেরার সামনে মাখোঁর এমন আচরণ ঠিক হয়নি বলেই মনে করেন ফ্রান্সের চিকিৎসক ও আসক্তি বিশেষজ্ঞ উইলিয়াম লোভেনস্টাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১০

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১২

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৪

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৫

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

১৬

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

১৭

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১৮

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

২০
X