কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৯:৫১ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ইতালির প্রধানমন্ত্রীর

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইসরায়েল ও হামাস যুদ্ধের পরিধি অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকাতে হবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (২১ অক্টোবর) মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন তিনি।

মেলোনি বলেন, ‘যদিও আমাদের অবস্থানে অনেক দূরত্ব রয়েছে। আমাদের স্বার্থগুলো ঠিকভাবে কাজ করতে হবে; গাজায় যা হচ্ছে সেটি যেন আরও বিস্তৃত দ্বন্দ্বে, একটি ধর্মীয় যুদ্ধে এবং সভ্যতার যুদ্ধে পরিণত না হয়।’

তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি হামাসের লক্ষ্য ছিল এটি। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় হামলা করেনি তারা। কিন্তু এমন একটি হামলা যেটি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে একটি অসংলগ্ন দূরত্ব তৈরি করবে। যার অর্থ এই হামলার লক্ষ্য আমরা সবাই, আমরা হামাসের এই ফাঁদে পড়তে পারি না। যেটি বোকার মতো কাজ হবে।’

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি আলাদা বৈঠক করেন। এরপর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে তেলআবিবে চলে যান।

মেলোনি সাংবাদিকদের জানিয়েছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে চলমান এ দ্বন্দ্ব নিরসন ও দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেছেন তিনি।

মেলোনি বলেছেন, ‘আমি আশা করি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ব্যাপারে দায়িত্বসম্পন্ন মনোভাব পাব এবং আমার মনে হয়, দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার কার্যক্রম ত্বরান্বিত এবং এ ব্যাপারে একটি কাঠামোগত সমাধান করতে হবে।’

এ ছাড়াও সম্মেলনে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস নতুন একটি শান্তি প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়েছেন, যা ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তিনি বলেন, ‘কোনো সামরিক আগ্রাসন কখনোই একটি কার্যকর রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে না।’

সম্মেলনে পশ্চিমাদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এ ছাড়া ইসরাইলের কড়া সমালোচনা করেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X