কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৯:২৯ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আটলান্টিকে নৌকাডুবি, ৩৯ অভিবাসীর মৃত্যুর শঙ্কা

অনেক অভিবাসী ইউরোপের মূল ভূখণ্ডে পৌঁছানোর আশায় আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি জমান। ছবি : সংগৃহীত
অনেক অভিবাসী ইউরোপের মূল ভূখণ্ডে পৌঁছানোর আশায় আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি জমান। ছবি : সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিক মহাসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৫ জনের বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গতকাল বুধবার এ দ্বীপপুঞ্জের গ্র্যান ক্যানেরিয়া দ্বীপ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নৌকাটি ডুবে যায়।

ওয়াকিং বর্ডার্স ও অ্যালার্ম ফোন নামে দুটি সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সংস্থা দুটি অভিবাসী নৌকা পর্যবেক্ষণ করে থাকে।

স্পেনের কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরও ২৪ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ওয়াকিং বর্ডার্স বলছে, নৌকাটিতে প্রায় ৬০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ৩৯ জন ডুবে গেছে। এর মধ্যে চার নারী এবং এক শিশু রয়েছে। অন্যদিকে অ্যালার্ম ফোন বলছে, ৩৫ জনের মৃত্যু হয়েছে।

ক্যানারি দ্বীপপুঞ্জ অঞ্চলের নেতা অ্যাঞ্জেল ভিক্টর তোরেস এ ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নকে অভিবাসন নীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

বিবিসি বলছে, অনেক অভিবাসী ইউরোপের মূল ভূখণ্ডে পৌঁছানোর আশায় আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি জমান। পশ্চিম আফ্রিকা ও আটলান্টিকের এ অভিবাসন রুটটিকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০২২ সালে এ রুটে অন্তত ৫৪৩ অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X