কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে নির্বাচন দিতে নারাজ জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

আগামী বছর শেষ হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারের মেয়াদ। গণতন্ত্র টিকিয়ে রাখতে ইউক্রেনে নির্বাচন আয়োজনের চাপ দিচ্ছে পশ্চিমারা। তবে যুদ্ধের সময় দেশে নির্বাচন আয়োজন দায়িত্বজ্ঞানহীন হবে বলে এ ধরনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জেলেনস্কি। যদিও কয়েক মাস আগেই বলেছিলেন, পশ্চিমাদের অর্থ সহায়তা পেলে তিনি দেশে নির্বাচন দেবেন।

নিয়ম অনুযায়ী, আগামী বছর ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ জন্য যুদ্ধের মধ্যেও ইউক্রেন যে অবাধ ও সুষ্ঠু ভোটের আয়োজন করতে পারে তা দেখাতে কিয়েভকে চাপ দিচ্ছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামসহ অন্যান্য পশ্চিমা কর্মকর্তা।

সোমবার নিয়মিত নৈশকালীন ভাষণে জেলেনস্কি বলেছেন, বর্তমানে ইউক্রেনের সামরিক চ্যালেঞ্জের দিকে মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ। যুদ্ধের ২০ মাস চলছে। ইউক্রেনের এক-পঞ্চমাংশ দখল করে নিয়েছে রাশিয়া। অধিকৃত এসব ভূখণ্ড উদ্ধারে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

তিনি বলেন, আমরা সবাই বুঝি। যুদ্ধের সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে নির্বাচনের মতো বিষয়ে এমন ফালতুভাবে জড়ানো সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন হবে।

অবশ্য এর আগে গত আগস্টে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম নির্বাচনের আহ্বান জানালে জেলেনস্কি বলেছিলেন, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম আমাকে নির্বাচনের ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাকে বলেছি, আমাদের আইনপ্রণেতারা চাইলে সম্ভব। কারণ যুদ্ধকালীন নির্বাচনের জন্য আইনে পরিবর্তন আনতে হবে। আমি তাকে বললাম আমাকে ৫০০ কোটি রিভনিয়া (ইউক্রেনীয় মুদ্রা) দিন। আমি এই পরিস্থিতিতে বাজেট থেকে এত অর্থ নিতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের দরজা বন্ধ করা নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

পেনশন ভোগান্তি কমাতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে শিক্ষায় গুরুত্বারোপের আহবান ডেপুটি স্পিকারের

বিশ্বকাপে যে রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-পর্তুগাল

‘বিষাক্ত পুরুষ’ নির্মূলের বিজ্ঞাপন দিয়ে তোপের মুখে ডেটল 

সংসদে টেলিযোগাযোগমন্ত্রী / চার মোবাইল অপারেটরের রাজস্ব বকেয়া ১৩ হাজার কোটি টাকা 

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

১০

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

১১

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

১২

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

১৩

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

১৪

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

১৫

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১৬

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১৭

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১৮

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৯

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

২০
X