কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নারী পকেটমার ধরতে সংসদে নতুন বিল!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারী পকেটমারদের ধরতে নতুন বিল এনেছে ইতালি। এতে নারী পকেটমারদের আইনে যে ছাড় দেওয়া হয়েছিল তা রহিত করা হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতালির ক্ষমতাসীন ডানপন্থি জোট সরকার দীর্ঘদিন ধরে গণপরিবহনে বিদেশি পকেটমারদের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে। এরপর বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নতুন এ বিলটি কার্যকর করতে সংসদে তুলেছে।

আগে দেশটিতে অন্তঃসত্ত্বা ও ছোট শিশুসন্তান আছে এমন নারী পকেটমারদের আইনে ছাড় দেওয়া হয়েছিল। তবে নতুন এ আইনে বিচারকরা এই ধরনের অপরাধীদের আটকের আদেশ দিতে পারবেন৷ নিয়মিত অপরাধীদের ক্ষেত্রে আইনটি আরও কঠোর হয়ে গেছে।

এক প্রেস ব্রিফিংয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি বলেন, এ আইনের মূল উদ্দেশ্য হলো অপরাধ করার সময় মাতৃত্বকে যেন ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে।

এক বিবৃতিতে দেশটির সরকার বলছে, অন্তঃসত্ত্বা বা এক বছর পর্যন্ত শিশুদের মায়েদের সাধারণ কারাগারে রাখা হবে না৷ তবে তাদের বিশেষ কারাগারে রাখা হবে। এক্ষেত্রে তাদের কড়াকড়ির কিছুটা শিথিল করা হবে।

পকেটমারদের বিরুদ্ধে সরকার কঠোর হতে চাইলেও এতে আপত্তি জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। এক বিবৃতিতে অন্তঃসত্ত্বা ও তাদের শিশুদের বিরুদ্ধে এই আইনের অপব্যবহারের অভিযোগ এনেছে সবুজ-বাম জোট। দেশটিতে আইন কার্যকরের জন্য উভয়কক্ষে বিলটি পাস হতে হবে।

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিলে পরিবেশবাদীদের মহাসড়ক ও রাস্তা আটকে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলন করার সুযোগ তুলে নেওয়া হয়েছে৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X