কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন কংগ্রেসে নতুন বিল, অনিশ্চয়তায় লাখ লাখ ভারতীয় শিক্ষার্থী

হ্যাট মাথায় শিক্ষার্থী ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
হ্যাট মাথায় শিক্ষার্থী ও ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

মার্কিন কংগ্রেসে নতুন বিল উত্থাপন করা হয়েছে। এতে করে লাখ লাখ ভারতীয় শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছেন।

বুধবার (০৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য ইকোনেমিকস টাইমস জানিয়েছে, মার্কিন কংগ্রেসে উত্থাপিত একটি নতুন বিল আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চালু থাকা গুরুত্বপূর্ণ অপশনাল প্রাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) প্রোগ্রামকে বিপদের মুখে ফেলেছে। এই প্রস্তাব ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। কারণ প্রায় ৩ লাখ শিক্ষার্থী এই সিদ্ধান্তে সরাসরি প্রভাবিত হতে পারেন।

ওপিটি প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের—বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) শিক্ষায় অধ্যয়নরতদের—স্নাতক শেষ করার পর যুক্তরাষ্ট্রে তিন বছর পর্যন্ত কাজ করার সুযোগ দেয়। এটি শুধু চাকরি পাওয়ার সুযোগই নয়, অনেকের জন্য বড় অঙ্কের শিক্ষাঋণ পরিশোধের মাধ্যমও।

ওপের ডোরস ২০২৪-এর প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ওপিটি প্রোগ্রামে ৯৭ হাজার ৫৫৬ জন ভারতীয় শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যা আগের বছরের তুলনায় ৪১ শতাংশ বেশি। বিলটি পাস হলে, এই শিক্ষার্থীরা স্নাতকের পরপরই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হবেন, যা তাদের ক্যারিয়ার ও আর্থিক নিরাপত্তা উভয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই পরিস্থিতিতে ভারতীয় শিক্ষার্থীরা দ্রুত যুক্তরাষ্ট্রে চাকরি খুঁজে এইচ-১বি ওয়ার্ক ভিসায় রূপান্তরের চেষ্টা করছেন। তবে এ ভিসা পাওয়া অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। প্রতি বছর সীমিত সংখ্যক ভিসা দেওয়া হয়। অনেকেই ইতিমধ্যেই বড় প্রযুক্তি কোম্পানিতে আবেদন করছেন, সময়ের বিরুদ্ধে লড়াই করছেন।

ইমিগ্রেশন আইনজীবী ও লকুয়েস্টের প্রতিষ্ঠাতা পূরবী চৌথানি জানান, ওপিটি শিক্ষার্থীদের এক বছরের কাজের সুযোগ দেয় এবং এসটিইএম ডিগ্রিধারীদের জন্য আরও দুই বছর বাড়ানো যায়। তবে নতুন বিলটি পাস হলে, এই সুবিধা বাতিল হবে এবং শিক্ষার্থীরা স্নাতকের পরই যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য হবেন।

বিলটির সম্ভাব্য পাসের কারণে বহু ভারতীয় শিক্ষার্থী তাদের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন, যাতে দেশে ফিরে আর যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি না হারান। কর্নেল, কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের মতো প্রখ্যাত প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের অনানুষ্ঠানিকভাবে দেশে না ফেরার পরামর্শ দিয়েছে।

প্রতিবেদেন বলা হয়েছে, এই বিলটি বর্তমান প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে কঠোর ভিসা নিয়ন্ত্রণ ও বড় আকারে অভিবাসী বহিষ্কারের প্রতিশ্রুতি এই ধরনের পদক্ষেপকে উস্কে দিচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X