কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারের বিদ্রোহে নিহতদের প্রতি পুতিনের শ্রদ্ধা

ওয়াগনার বাহিনীর বিদ্রোহ বিষয়ে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ওয়াগনার বাহিনীর বিদ্রোহ বিষয়ে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ওয়াগনার বাহিনীর বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া যারা এ বিদ্রোহের বিরোধিতা করেছিলেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। স্বল্পস্থায়ী এ সশস্ত্র বিদ্রোহ নিয়ে রাশিয়ার স্থানীয় সময় সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা জানান তিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ভাষণ সম্প্রচার করা হয়।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে। পুতিন বলেন, ‘বীর পাইলটদের সাহস ও আত্মত্যাগ রাশিয়াকে বিধ্বংসী পরিণতি থেকে রক্ষা করেছে। আমি সব সৈন্য এবং গোয়েন্দা কর্মীদের ধন্যবাদ জানাই, যারা বিদ্রোহীদের পথরোধ করেছিলেন।’ তবে কতজন পাইলট মারা গেছেন এবং কতটি বিমান ভূপাতিত করা হয়েছে, সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া বিদ্রোহ মোকাবিলায় ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে মধ্যস্থতা করায় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও ধন্যবাদ জানান পুতিন।

সেইসঙ্গে রক্তপাত এড়ানোর জন্য ওয়াগনারের যোদ্ধা ও কমান্ডারদের ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, ওয়াগনার যোদ্ধারা যদি চান, তাহলে তাদের বেলারুশে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

গত শুক্রবার রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করার হুমকি দেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি সেনা সদরদপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় ওয়াগনার।

পরে রক্তপাত এড়াতে স্থানীয় সময় শনিবার যোদ্ধাদের মস্কোর দিকে অগ্রসর হওয়া স্থগিত করে ওয়াগনার গ্রুপ। এক অডিও বার্তায় এ ঘোষণা দেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি জানান, যোদ্ধারা সেনাশিবিরে ফিরে আসছেন।

এর কিছুক্ষণ আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছিলেন, ওয়াগনার বাহিনীর মস্কো অভিমুখী পদযাত্রা স্থগিত করতে তিনি প্রিগোজিনের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় প্রিগোজিন তার প্রস্তাব গ্রহণে সম্মত হন বলেও জানায় লুকাশেঙ্কোর কার্যালয়।

শনিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল ওয়াগনার বাহিনী। মস্কো অভিমুখী পথের অর্ধেকের বেশি অতিক্রমও করে তারা। রুশ সেনারা তাদের গতিরোধ করতে চাইলেও তেমন সুবিধা করতে পারেনি। এরই মধ্যে মস্কোমুখী যাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন।

ওয়াগনারের এ বিদ্রোহকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য সবচেয়ে ভয়াবহ সংকট বলে মনে করছেন বিশ্লেষকরা। সাড়ে ২৪ বছরের ক্ষমতায় পুতিন এ ধরনের সংকটের মুখোমুখি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের পূরবী মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

আনন্দভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

দিল্লিতে নিজ ফ্ল্যাটে খুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রহস্য ঘনীভূত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল অধিদপ্তর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

১০

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

১১

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

১২

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

১৩

বিশ্ব পরিবেশ দিবস আজ

১৪

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৫

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৯

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

২০
X