কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১০:৩৬ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

২৪ বছরের চাকরি জীবনে ২০ বছরই অনুপস্থিত শিক্ষক

শিক্ষক সিনজিও পাওলিনা দে লিও। ছবি : সংগৃহীত
শিক্ষক সিনজিও পাওলিনা দে লিও। ছবি : সংগৃহীত

২৪ বছরের মধ্যে ২০ বছর অনুপস্থিত থাকায় ইতালির একজন স্কুলশিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৪ জুন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছে দ্য ডেইলি মেইল।

বরখাস্ত হওয়া শিক্ষকের নাম সিনজিও পাওলিনা দে লিও। তিনি ভেনিসের কাছে একটি মাধ্যমিক বিদ্যালয়ে সাহিত্য ও দর্শনের শিক্ষক ছিলেন।

দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে ২০১৭ সালে তাকে প্রথমবারের মতো বরখাস্ত করা হয়। কিন্তু তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ভেনিসের একটি আদালত তাকে চাকরি ফিরিয়ে দেন। তবে এর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে গত ২২ জুন তাকে চাকরিচ্যুত করে আবার রায় দেন আদালত।

আদালতকে দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, সিনজিও পাওলিনা দে লিও ২৪ বছরের মধ্যে ২০ বছর স্কুলে অনুপস্থিত ছিলেন। এর মধ্যে প্রথম ১০ বছর সব দিন অনুপস্থিত ছিলেন। আর বাকি ১৪ বছরের মধ্যে অসুস্থতা, ব্যক্তিগত বা পারিবারিক কারণ দেখিয়ে আরও ১০ বছর অনুপস্থিত ছিলেন। এমনকি শিক্ষার্থীরাও তার বিরুদ্ধে আন্দোলন করেছে।

রায়ে সুপ্রিম কোর্ট বলেন, তিনি শিক্ষকতা পেশার জন্য পুরোপুরি অযোগ্য। যদিও তার তিনটি ডিগ্রি রয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা তার মন্তব্য জানতে চাইলে তিনি সমুদ্রসৈকতে আছেন জানিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে পরবর্তীতে বিবিসি জানায়, তিনি এ রায়ের নিন্দা করেছেন এরং লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X