কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতায় জড়িত উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পেশ করবেন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। পশ্চিম তীরের উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংগঠিত সহিংসতা সম্পর্কে ইইউ উদ্বিগ্ন উল্লেখ করে এই তথ্য জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বোরেল সাংবাদিকদের বলেন, কথা থেকে কাজে যাওয়ার সময় এসেছে। পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতার বিষয়ে আমরা যে ব্যবস্থা নিতে পারি তা গ্রহণের সময় এসেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা দ্বিগুণের বেশি বেড়েছে। সহিংস হামলা এবং ইসরায়েলি বাহিনীর অভিযানে অধিকৃত এই অঞ্চলে কমপক্ষে ২৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৩ জন শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও প্রায় সাড়ে তিন হাজার।

নিষেধাজ্ঞার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেননি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। তবে তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরামর্শ দেবেন তিনি।

ইসরায়েলিদের ওপর কী ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি বোরেল। তবে ইইউ কর্মকর্তারা বলছেন, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ফলে এসব ইসরায়েলি ইউরোপে ভ্রমণ করতে পারবে না।

তবে ইইউতে ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেওয়া বেশ চ্যালেঞ্জিং হবে। কেননা কূটনীতিকরা বলেছেন অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরির মতো দেশ ইসরায়েলের কট্টর মিত্র। যদিও গত সপ্তাহে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরে সহিংস হামলায় জড়িত বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া গত মাসে ফ্রান্স বলেছে, তারা এই ধরনের ব্যবস্থা নেওয়ার দিকটি বিবেচনা করছে। আর বসতি স্থাপনকারীদের তাদের দেশে ঢুকতে না দেওয়ার কথা জানিয়ে দিয়েছে বেলজিয়াম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X