কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ত্রাণসহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুতিনের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণ সহায়তা সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তাসের খবরে বলা হয়, শুক্রবার রাশিয়া ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট ফোনালাপ করেছেন। এ সময় গাজায় যুদ্ধ বন্ধে মস্কো যেসব পদক্ষেপ নিয়েছে তা মাহমুদ আব্বাসকে অবহিত করেছেন পুতিন। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ গাজায় প্রয়োজনীয় ত্রাণসহায়তা সরবরাহ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

পুতিন এমন এক সময়ে এই প্রতিশ্রুতি দিলেন যখন গাজায় ৫ লাখ ৭৬ হাজারের বেশি ফিলিস্তিনি ভয়াবহ ক্ষুধা ও অনাহারের মধ্যে রয়েছে। এই সংখ্যাটি গাজার মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ। জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত দুই দিনে ৩৯০ ফিলিস্তিনি নিহত এবং ৭৩৪ জন আহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ হাজারের বেশি মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা আছে কয়েক হাজার।

গাজায় এমন বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করলেও সেখানে বাধাহীনভাবে ত্রাণসহায়তা সরবরাহ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোট চারবারের মতো পিছিয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের ভেটো এড়াতেই এই প্রস্তাব উত্থাপনে বিলম্ব হচ্ছে। অবশ্য টানা এক সপ্তাহের দরকষাকষির পর এই প্রস্তাবে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতের তৈরি করা এই প্রস্তাবের ওপর স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে ভোট হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X