কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ রাশিয়ার সঙ্গে ইরানের উত্তেজনা, নেপথ্যে কী

ইরান ও রাশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত
ইরান ও রাশিয়ার পতাকা। ছবি : সংগৃহীত

ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে আবারও তলব করেছে তেহরান। মূলত তিনটি বিতর্কিত দ্বীপ অঞ্চল নিয়ে আরব দেশগুলোর সঙ্গে রাশিয়ার এক যৌথ বিবৃতিতে স্বাক্ষরের প্রতিবাদে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদেনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

বিতর্কিত দ্বীপ তিনটি হলো বৃহত্তর টুনব, ক্ষুদ্রতর টুনব ও আবু মুসা দ্বীপ। এগুলো কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ হরমুজের প্রণালিতে অবস্থিত। ১৯৭১ সাল থেকে দ্বীপ তিনটি শাসন করে আসছে ইরান। বর্তমান সংযুক্ত আরব আমিরাত থেকে ব্রিটিশ সেনারা চলে গেলে ইরানের নৌবাহিনী এগুলোর নিয়ন্ত্রণ নেয়। তবে সংযুক্ত আরব আমিরাত আজও এগুলোকে তাদের ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে। সম্প্রতি ইরানের মিত্র রাশিয়া ও চীন থেকে তাদের এই দাবির প্রতি সমর্থন আদায়েও সমর্থ হয়েছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, রাশিয়ার দেওয়া বিবৃতি নিয়ে কঠোর প্রতিবাদ জানাতেই রুশ রাষ্ট্রদূতকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। রুশ রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তাকে জানানো হয়, যে দুটি দেশের সম্পর্কের প্রধান নীতি হলো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা। বিতর্কিত এই দ্বীপ তিনটি সব সময় ইরানের। এ নিয়ে অন্য কারও দাবি অগ্রহণযোগ্য।

চলতি সপ্তাহে মরক্কোয় রুশ-আরব সহযোগিতা ফোরামের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আরব দেশগুলোর সঙ্গে একটি যৌথ বিবৃতি স্বাক্ষর করে রাশিয়া। সেখানে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে দ্বিপক্ষীয় আলোচনা বা আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিরোধপূর্ণ এসব অঞ্চল নিয়ে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগকে সমর্থনের কথা জানানো হয়।

এ যৌথ বিবৃতির দেওয়ার পরই নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। এমনকি ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে বিষয়টি উত্থাপন করেন।

এর আগে গত বছরে ডিসেম্বরে বিতর্কিত এসব দ্বীপ নিয়ে আরব দেশগুলোর সঙ্গে চীন একই ধরনের যৌথ বিবৃতিতে দিলে তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়। গত জুলাই মাসে প্রায় একই ধরনের বিবৃতি দিলে রুশ রাষ্ট্রদূতকেও তলব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X