কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভেনিসে নিষিদ্ধ হচ্ছে মাইক বাজানো

আয়তনে ছোট হলেও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় খালের শহর হিসেবে খ্যাত ভেনিস। ছবি : সংগৃহীত
আয়তনে ছোট হলেও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় খালের শহর হিসেবে খ্যাত ভেনিস। ছবি : সংগৃহীত

পর্যটকদের কাছে ‘স্বর্গরাজ্য’ ইতালির ভেনিস। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই শহরে। তবে গণহারে পর্যটকদের আর শহরে প্রবেশ করতে দেবে না কর্তৃপক্ষ। এ ছাড়া শহরে মাইকও বাজনো যাবে না। মূলত গণপর্যটন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। খবর বিবিসির।

রোববার (৩১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভেনিসে মাইক বাজানো এবং ২৫ জনের বেশি সদস্যের পর্যটক দলের প্রবেশ নিষিদ্ধ করা হবে। নতুন এই নিয়ম আগামী জুন থেকে কার্যকর হবে।

এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক শহরের মানুষের মাঝে বিভ্রান্তি ও গণ্ডগোল সৃষ্টি করতে পারে। এ জন্য মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে।

ভেনিসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা এলিসাবেটা পেস বলেছেন, শহরের ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা দেখতে আসা দলগুলোর ব্যবস্থাপা উন্নয়নে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে পর্যটকদের ৫ ইউরো (প্রায় ৬০০ টাকা) দিয়ে শহরে প্রবেশের নীতি চালু করে ভেনিস। মূলত একদিনের জন্য যারা শহরে প্রবেশ করবে এই অর্থ তাদেরই গুণতে হবে। তবে এই নীতি পরীক্ষামূলকভাবে চালু করার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

ইতালির ছোট্ট এই শহরের আয়তন মাত্র সাড়ে সাত বর্গ কিলোমিটার। আয়তনে ছোট হলেও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় খালের শহর হিসেবে খ্যাত ভেনিস। ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভেনিসে এক কোটি ৩০ লাখ পর্যটক এসেছেন। করোনোর সময় পর্যটকে কিছুটা ভাটা পড়লেও আগামী কয়েক বছরে তা মহামারির আগের সময়কে ছাড়িয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X