কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আকাশে গুঁড়িয়ে গেল রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান মিগ-৩১ প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির কামচাটকা অঞ্চলের সমুদ্র তীরবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এবিসি নিউজ।

এ সময় যুদ্ধবিমানে দুজন ক্রু সদস্য ছিলেন। তাদের উদ্ধারে বিশেষ দল পাঠানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার কামচাটকা অঞ্চলে পূর্বপরিকল্পিত প্রশিক্ষণের সময় একটি মিগ-৩১ যুদ্ধবিমান আভাচা উপসাগরে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানে কোনো গোলাবারুদ ছিল না।

এর আগে গত এপ্রিলে রাশিয়ার আরেকটি মিগ-৩১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। তখন মুরমানস্ক শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে ভূমিতে আছড়ে পড়েছিল বিমানটি। তবে এ ঘটনায় বিমানের ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়েছিল।

রাশিয়ার বিমানবহরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই মিগ-৩১ যুদ্ধবিমান। ১৯৭০-এর দশকের শেষ দিকে এই বিমান তৈরি শুরু করে সাবেক সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এসব যুদ্ধবিমানের মালিক হয় রাশিয়া। তখন থেকে মিগ-৩১ মডেলের নিয়মিত আধুনিকীকরণ করেছে রাশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X