কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৯:১৯ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ
কোরআন পোড়ানো

সেদিন যা ঘটেছিল সুইডেনের সেই মসজিদ প্রাঙ্গণে

সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনে আগুন দেওয়ার পর সালওয়ান মোমিকাকে সরিয়ে নেয় পুলিশ। ছবি : সংগৃহীত
সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনে আগুন দেওয়ার পর সালওয়ান মোমিকাকে সরিয়ে নেয় পুলিশ। ছবি : সংগৃহীত

সুইডেনের স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে সমগ্র মুসলিম বিশ্ব।

বাংলাদেশ, তুরস্ক, ইরাক, ইরান, মিসর, সৌদি আরবসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এমনকি এ ঘটনায় ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’ জরুরি বৈঠক ডাকে। এমন পরিস্থিতিতে কোরআন পোড়ানোয় জড়িত ব্যক্তিকে আটক করেছে সুইডেন।

শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত হলেও সুইডেন পবিত্র কোরআন অবমাননার জন্য বারবার খবরের শিরোনামে এসেছে। এর আগেও এ ধরনের ঘটনায় বিশ্ববাসীর ক্ষোভের মুখে পড়েছিল দেশটি। ঈদুল আজহার দিন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে আসলে কী ঘটেছিল?

আরব নিউজের খবরে বলা হয়, পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তির নাম সালওয়ান মোমিকা। তিনি বেশ কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে পালিয়ে এসেছিলেন। এর পর সেখানেই বসবাস করছেন।

তার দাবি, বাক-স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে তিনি ঈদের দিন সমাবেশের আয়োজন করেন। তিনি বলেন, ‘এটা গণতন্ত্র। আমাকে যদি এটি করতে না দেওয়া হয়, তাহলে গণতন্ত্র ঝুঁকিতে রয়েছে।’

সুইডেনের সরকারি সংবাদমাধ্যম এসটিভি জানিয়েছে, সালওয়ান মোমিকা কোরআন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। এ কাজ করার জন্য আদালতে আবেদন করেন তিনি। পরে আদালত তাকে অনুমতি দেন।

সমাবেশকে কেন্দ্র করে সেদিন মসজিদ প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর কয়েকজন মানুষের উদ্দেশে হ্যান্ড মাইকে বক্তব্য দেন সালওয়ান মোমিকা। এ সময় সালওয়ান মোমিকাকে লক্ষ্য করে পাল্টা স্লোগানও দিতে থাকেন বেশ কয়েকজন মানুষ। এমন পরিস্থিতিতে সালওয়ান মোমিকা ও তাদের মাঝামাঝি অবস্থান নেয় পুলিশ।

একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের পাতা ছেঁড়েন। তারপর তা পোড়ান। আরেকজন ব্যক্তি তাকে সহযোগিতা করেন। এ সময় প্রায় ২০০ মানুষ এ ঘটনা দেখেন।

তবে কর্তৃপক্ষ বলছে, এ সমাবেশের কারণে শহরের আইনশৃঙ্খলার অবনতি হয়নি। মসজিদের খুব কাছে কোরআন পোড়ানোয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মোমিকাকে অভিযুক্ত করা হয়েছে।

এ ছাড়া তাপপ্রবাহের কারণে এমনিতেই সুইডেনে আগুন ধরানোর ওপর সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে। এ নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্যও তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর টেলিফোনের লাল তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১০

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১১

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১২

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১৫

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

১৬

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

১৭

পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হবে : শিক্ষামন্ত্রী

১৮

তাপপ্রবাহে পুড়ছে দেশ, থাকবে কদিন?

১৯

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

২০
X