কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার রাতভর ভয়ংকর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়ার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : রয়টার্স
রাশিয়ার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : রয়টার্স

গত বছরের শেষ দিক থেকে ইউক্রেনে হামলায় জোর দিয়েছে রাশিয়া। দেশটি শুক্রবার রাত থেকে শনিবার ভোরে পর্যন্ত ভয়ংকর ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। যার বেশিরভাগ ভূপাতিত করতে পারেনি ইউক্রেন। শনিবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানয়েছে, রাশিয়ার শনিবার ভোরে ৪০টি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরমধ্যে ৩৭টি ক্ষেপণাস্ত্র ও ৩টি ড্রোন রয়েছে। রাশিয়ার চালানো এ হামলার মধ্যে মাত্র ৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে তারা। যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম।

চলতি সপ্তাহের শুরুতে বিমানবাহিনীর মুখপাত্র জানান, তারা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থায় সংকটে ভুগছেন। তবে তাদের হঠাৎ করে সংকটের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।

বিমানবাহিনী জানিয়েছে, রাতভর চালানো এ হামলার বেশিরভাগ অতিদ্রুতগামী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো ভূপাতিত করা এতটা সহজ নয়।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার হামলা করা এসব অস্ত্রের মধ্যে ২০টির বেশি হয় লক্ষ্যে পৌঁছাতে পারেনি অথবা ভূপাতিত করা হয়েছে। ইলেক্ট্রনিক ব্যবস্থার সক্রিয়তার কারণে এগুলো লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

স্থানীয় কর্মকর্তারা জানান, ৫টি অঞ্চলে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দিনিপরোতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। তবে তিনি বিষয়টির বিস্তারিত কিছু জানাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X