কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার হয়ে যুদ্ধ করলেই মিলবে নাগরিকত্ব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেনারা। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেনারা। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে যেসব বিদেশি রাশিয়ার হয়ে যুদ্ধ করবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ডিক্রিতে বলা হয়েছে, যেসব বিদেশি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অংশ নিয়েছেন, তারা নাগরিকত্ব এবং রাশিয়ার পাসপোর্টের আবেদন করতে পারবেন। যুদ্ধে অংশ নেওয়াদের স্বামী-স্ত্রী, সন্তান এবং বাবা-মাও এই আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে দেখাতে হবে, তারা ন্যূনতম এক বছরের জন্য যুদ্ধ করতে চুক্তিবদ্ধ হয়েছেন।

রাশিয়ার সেনাবাহিনী ছাড়াও যারা ওয়াগনারের মতো ভাড়াটে বাহিনীতে চুক্তিবদ্ধ হয়েছেন, তারাও এই ধরনের সুবিধা পাবেন বলে ডিক্রিতে উল্লেখ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যেসব বিদেশির সামরিক দক্ষতা রয়েছে তাদের আকৃষ্ট করতে এ পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বর্তমানে ইউক্রেনে কতজন বিদেশি যুদ্ধ করছেন সেটির স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি রাশিয়া।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কিউবার অনেক নাগরিক যুদ্ধ করতে রাশিয়ায় এসেছেন। কিউবায় একজন সাধারণ নাগরিক মাসে যে পরিমাণ অর্থ আয় করেন, যুদ্ধ করতে আসা ব্যক্তিরা সেটির তুলনায় ১০০ গুণ অর্থ আয় করছেন।

এদিকে ইউক্রেন নয়, রাশিয়ার আসল শত্রু সম্মিলিত পশ্চিমা দেশগুলোর জোট বল মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেন কেবলমাত্র তাদের একটি অস্ত্র। কিয়েভের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে তারা। এই অস্ত্র দিয়েই রাশিয়াকে পরাস্ত করতে চায় পশ্চিমারা।

সোমবার মস্কোর একটি সামরিক হাসপাতালে ইউক্রেনে আহত সেনাদের সঙ্গে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় ইউক্রেনের জন্য পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পুতিন। পুতিন আরও বলেন, মস্কো ও কিয়েভের মধ্যে দ্বন্দ্বও পশ্চিমা দেশগুলোর হাতে সাজানো। তারা রাশিয়াকে পরাজিত করতে চায়। তবে পশ্চিমারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

পুতিন বলেন, যারা কিছুদিন আগেও রাশিয়াকে পরাজয়ের কথা বলতেন, তারাই এখন কীভাবে দ্রুত সংঘাতের অবসান ঘটানো যায়, সেই রাস্তা খুঁজছে।

যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া এক নথির পর্যালোচনা অনুসারে, ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার ৩ লাখ ১৫ হাজার সেনা নিহত হয়েছেন, যা যুদ্ধ শুরু হওয়ার সময় রাশিয়ার যে সংখ্যক সেনা ছিল তার প্রায় ৯০ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১০

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১১

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৩

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৪

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৫

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৬

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৭

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৮

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৯

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X