কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় কাজ করছে না ইসরায়েলি পরিকল্পনা : ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। ছবি : সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের যে পরিকল্পনা নিয়ে ইসরায়েল গাজায় হামলা শুরু করেছিল তা কাজ করছে না বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। এ ছাড়া ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে হাঁটার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলেও মত দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

সোমবার (২২ জানুয়ারি) ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের মাসিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন বোরেল। এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সৌদি আরব, মিসর ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগের মহাসচিব উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এবং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি বৈঠকে আলাদা আলাদাভাবে উপস্থিতি ছিলেন।

এবারের ইইউ সম্মলেনে মূলত হামাসের ৭ অক্টোবরের হামলা এবং গাজায় ইসরায়েলের পাল্টা হামলার পরিণতি নিয়ে আলোচনা হবে। ইউক্রেন যুদ্ধ নিয়েও সেখানে আলোচনা হবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।

গাজা যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত করে বোরেল সাংবাদিকদের বলেছেন, তাদের কাছে আর অন্য কী সমাধান আছে। তারা কি সব ফিলিস্তিনিকে বের করে দিতে চায়? তাদের সবাইকে হত্যা করতে চায়? তারা যেভাবে হামাসকে নির্মূলের প্রচেষ্টা হাতে নিয়েছে তা হতে পারে না। এর মাধ্যমে তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে।

ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠার প্রক্রিয়া তৈরি করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান। যদিও এক দশক আগে পারস্পরিক অবিশ্বাস ও অন্তর্দ্বন্দ্বের জেরে এই ধরনের প্রচেষ্টা ভেস্তে গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X