কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:৩৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অভিবাসন নীতি নিয়ে বিরোধে নেদারল্যান্ডস সরকারের পতন

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। ছবি : সংগৃহীত
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। ছবি : সংগৃহীত

অভিবাসন নীতি নিয়ে অংশীদার দলগুলোর মধ্যে বিরোধের জেরে নেদারল্যান্ডসের সরকার ভেঙে গেছে। ফলে দেশটিতে নতুন করে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

শুক্রবার (৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিবাসন সীমিত করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় ক্ষমতাসীন চারদলীয় জোট সরকার ভেঙে যায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে।

নভেরম্বরে নেদারল্যান্ডসে নতুন নির্বাচন হতে পারে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

এদিকে মার্ক রুট টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘অভিবাসন নীতি নিয়ে জোটের সদস্যদের মধ্যে বিরোধ থাকায় এ সমস্যা নিরসনযোগ্য নয়। এ জন্য আমি রাজার কাছে মন্ত্রিসভার পদত্যাগ জমা দিতে চাইছি।’

তবে রুট জানান, মন্ত্রীরা নতুন নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসেবে তাদের কাজ চালিয়ে যাবেন।

গত বছর অভিবাসন কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় নিয়ে হইচই হওয়ার পর রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি শরণার্থীদের ঢল সীমিত করার চেষ্টা করে আসছিল, কিন্তু চারদলীয় জোট সরকারের দুই অংশীদার রুটের পরিকল্পনার বিরোধিতা করে।

নেদারল্যান্ডসের রাজনৈতিক ইতিহাস অনুযায়ী নতুন একটি সরকার গঠন করতে কয়েক মাস লেগে যায়।

রুটের নেতৃত্বাধীন বর্তমান জোট সরকার ২০২২ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসে। ২০১০ সালের অক্টোবরে প্রথম প্রধানমন্ত্রী হন তিনি। বর্তমান সরকার নিয়ে টানা চতুর্থবার সরকারপ্রধান রুট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X