বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আফগান নাগরিকদের দেশত্যাগে ডেডলাইন দিল পাকিস্তান

আফগান এক পরিবারকে দেশত্যাগ নিয়ে অবহিত করছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত
আফগান এক পরিবারকে দেশত্যাগ নিয়ে অবহিত করছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার দুই মুসলিম দেশ পাকিস্তান এবং আফগানিস্তান বর্তমানে নানা বিতর্কিত ইস্যু নিয়ে চরম উত্তেজনায় রয়েছে। এর মধ্যে পাকিস্তান আফগান অভিবাসীদের নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে।

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয় আফগান সিটিজেন কার্ডধারী (এএসি) নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে, যা দেশের বর্তমান অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অভিবাসন নীতির সঙ্গে সম্পর্কিত।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে আফগান সিটিজেন কার্ডধারী (এএসি) নাগরিকদের পাকিস্তান ত্যাগ করতে হবে। যদি তারা এই সময়সীমার মধ্যে দেশত্যাগ না করেন, তবে ১ এপ্রিল ২০২৫ থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

শনিবার (৮ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সরকারের এই পদক্ষেপ, দেশটির চলমান অবৈধ বিদেশি প্রত্যাবাসন কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে এ কর্মসূচি চালু হওয়ার পর পাকিস্তান বহু আফগান নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে।

এর আগে পাকিস্তান যে সব আফগান নাগরিককে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে, এমন খবর প্রচারিত হয়েছিল। তবে এবার পাকিস্তান সরকারের অভ্যন্তরীণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ১ নভেম্বর ২০২৩ থেকে অবৈধ বিদেশি প্রত্যাবাসন কর্মসূচি (আইএফআরপি) কার্যকর হয়েছে এবং এর আওতায় এখন আফগান সিটিজেন কার্ডধারীদেরও দেশত্যাগ করতে হবে।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, সব অবৈধ বিদেশি এবং এএসিধারী নাগরিকদের জানানো হয়েছে যে, তারা ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে স্বেচ্ছায় পাকিস্তান ত্যাগ করতে পারবেন এবং এর পর ১ এপ্রিল ২০২৫ থেকে তাদের প্রত্যাবাসন কার্যক্রম শুরু হবে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, প্রত্যাবাসনের সময় নাগরিকদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হবে না। ফিরিয়ে নেওয়া আফগান নাগরিকদের জন্য খাবার, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সুবিধা প্রদান করা হবে।

পাকিস্তান সরকারের মতে, এটি তাদের দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে কাজ করার একটি উদাহরণ এবং দেশটির সংবিধান মেনে চলার জন্য সব আফগান নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

এ পর্যন্ত ৮ লাখেরও বেশি আফগান নাগরিককে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তান ২০২৩ সালের নভেম্বরে এই অভিযান শুরু করেছে। দেশটির তথ্য মতে, এখনো পাকিস্তানে আনুমানিক ৩০ লাখ আফগান নাগরিক অবস্থান করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X