শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৭:৫৫ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৫০০ দিনে ইউক্রেন যুদ্ধ, কত মানুষের প্রাণ গেল

৫০০ দিনে ইউক্রেন যুদ্ধ, কত মানুষের প্রাণ গেল

ইউক্রেন যুদ্ধের ৫০০ দিন পূর্ণ হলো। এ সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫০০ শিশু রয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ইউক্রেন যুদ্ধের ৫০০ দিন পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এইচআরএমএমইউ।

সংস্থাটির উপপ্রধান নোয়েল ক্যালহুন বলেন, ‘ইউক্রেন যুদ্ধের আরেকটি ভয়ানক মাইলফলক আজ আমরা পার করলাম।’

এইচআরএমএমইউ বলছে, ২০২২ সালের চেয়ে চলতি বছরের প্রথম চার মাসে ইউক্রেনে সাধারণ মানুষের মৃত্যুর হার তুলনামূলক কম। তবে গত মে ও জুন মাসে এ হার বেড়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন। যুদ্ধে অনেকটা একাই লড়াই করছে রাশিয়া। তবে ইউক্রেনের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা।

যুদ্ধ শুরুর পর থেকে মস্কো বলে আসছে, রুশ বাহিনীকে শুধু ইউক্রেনীয় বাহিনীর সামরিক স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও গত দেড় বছরে বিভিন্ন বেসামরিক ভবন ও স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এসব হামলায় বহু মানুষ হতাহতও হয়েছে।

এদিকে পশ্চিমাদের আরও সহযোগিতা ও সমর্থনের জন্য তোড়জোড় শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী সপ্তাহের ন্যাটোর শীর্ষ সম্মেলনকে সামনে রেখে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো সফর করছেন তিনি। এরই মধ্যে ন্যাটোর সদস্য হতে তুরস্কসহ বেশ কয়েকটি দেশের সমর্থনও আদায় করে নিয়েছেন জেলেনস্কি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X