কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ রুশ সেনা নিহত

দোনেৎস্ক এলাকায় হামলায় বিধ্বস্ত স্থাপনা। পুরোনো ছবি।
দোনেৎস্ক এলাকায় হামলায় বিধ্বস্ত স্থাপনা। পুরোনো ছবি।

ইউক্রেনের একটি অধিকৃত এলাকায় জোড়া ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে রাশিয়ার অন্তত ৬০ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের নিরাপত্তা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার দোনেৎস্ক শহরে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। রুশ সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা ওই অঞ্চলে পৌঁছানোর কথা ছিল। এজন্য সেখানকার একটি প্রশিক্ষণ শিবিরে সেনারা জড়ো হয়েছিলেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রশিক্ষণ শিবিরের ভেতর অনেকের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগুর সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে হামলা হয়েছে। যদিও হামলার বিষয়ে রাশিয়া বা ইউক্রেনের কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রুশ সেনাবাহিনীর একটি ব্রিগেড সাইবেরিয়ার ট্রান্সবাইকল অঞ্চলে অবস্থিত পূর্ব সামরিক অঞ্চলের ২৯তম সেনা কমান্ডের মেজর জেনারেল ওলেগ মোইসিয়েভের জন্য অপেক্ষা করছিলেন। হামলা থেকে বেঁচে যাওয়া এক সেনা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তৈরি হাইমারস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে তাদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সামাজিক যোগাযোগমমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে বেশ কয়েকজন সেনার মরদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। হামলায় আহত দুই সেনা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৬০ সেনা নিহত হয়েছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১০

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১১

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১২

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৩

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৪

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৬

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৭

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৮

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৯

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

২০
X