কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধে ৯ মাসের মধ্যে সবচেয়ে বড় সাফল্য পেল রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রধান পূর্বাঞ্চলীয় শহর আভদিভকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রোববার (১৮ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্ণ হবে। ২০২২ সালের এই দিনে সামরিক অভিযানের নামে ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পটভূমিতে আভদিভকা শহর থেকে ইউক্রেনের পিছু হটাকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ প্রতীকী বিজয় হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়া গত বছরের মে মাসে বাখমুত শহর দখলের ৯ মাস পর এত বড় সাফল্য পেল রুশ বাহিনী।

রাশিয়ার হামলার শিকার হয়ে শহরটি প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। শহরটিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধ শুরুর আগে এই শহরে ৩০ হাজার মানুষ বসবাস করলেও এখন সেখানে প্রায় কেউ থাকেন না।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ সেনারা এক হাজার ফ্রন্ট লাইনের ওই অংশে ৮ দশমিক ৬ কিলোমিটার সামনে অগ্রসর হয়েছে। অন্যদিকে এমন সফলতায় রুশ সেনাদের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপ্রধান রাশিয়ান সেনাদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিজয়।

এর আগে গতকাল শনিবার সকালে আভদিভকা শহর থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ইউক্রেনের নতুন সেনাপ্রধান জেনারেল ওলেকসান্দার তারনাভস্কি। তিনি বলেন, রুশ বাহিনী কর্তৃক ঘেরাও এড়াতে এবং ইউক্রেনীয় সেনাদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X