কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

৩১ হাজার ইউক্রেনীয় সেনা হারিয়েছে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
৩১ হাজার ইউক্রেনীয় সেনা হারিয়েছে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার পুরোদস্তুর সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এটি কিয়েভের সামরিক ক্ষয়ক্ষতির ইতিহাসে বিরল ঘটনা। গত এক বছরের বেশি সময় পর যুদ্ধে প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে সরকারিভাবে এ হিসাব দেওয়া হলো।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর দুই বছরপূর্তির একদিন পর যুদ্ধে সৈন্য হারানোর এই হিসাব দিলেন জেলেনস্কি। খবর বিবিসির

জেলেনস্কি জানান, যুদ্ধে কত সেনা আহত হয়েছেন, সে হিসাব দিতে পারছেন না। এর কারণ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণে সাহায্য করা হবে।

জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। সংখ্যাটা ৩ লাখ বা দেড় লাখ নয়। (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন। যা হোক, আমাদের জন্য একটা অনেক বড় এক ক্ষতি।’

এর আগে সর্বশেষ ২০২২ সালের শেষদিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। সেই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, একই বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে রাশিয়া কোনো হিসাব দেয়নি। তারা বিষয়টিকে গোপন বলে মনে করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X