কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৯:৪৯ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল রুশ জেনারেলের

রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ। ছবি : সংগৃহীত
রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ। ছবি : সংগৃহীত

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান তিনি। খবর বিবিসি

জেনারেল সোকভ রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার ছিলেন। তিনি গত বছরের সেপ্টেম্বরে অধিকৃত পূর্ব ইউক্রেনের সোয়াতোভ এলাকায় রাশিয়ার ১৪৪তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্ব দেওয়ার সময় আহত হয়েছিলেন। এরপর সুস্থ হয়ে ‍যুদ্ধে অংশগ্রহণ করতে ইউক্রেন যান তিনি।

জেনারেল সোকভের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রুশ যুদ্ধবিষয়ক চ্যানেলগুলো তার মৃত্যুর বিষয়টি ফলাও করে প্রচার করেছে বলে জানিয়েছে বিবিসি।

রাশিয়ার রাষ্ট্র পরিচালিত রাশিয়া-১ চ্যানেলের টকশো উপস্থাপক স্কাবেয়েভা বলেন, ‘যুক্তরাজ্যের দেওয়া স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে ওলেগ সোকভ মারা গেছেন।’

গত মঙ্গলবার আরেক টিভি অনুষ্ঠানে রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ জানান, সম্প্রতি ইউক্রেনে যান জেনারেল ওলেগ সোকভ। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, তিনি বীরত্বের সঙ্গে মারা গেছেন। তিনি অনেক সম্মানের দাবিদার।’

এদিকে জেনারেল ওলেগ সোকভের মৃত্যুর বিষয়টি ইউক্রেনের কর্মকর্তারাও বেশ জোর দিয়ে দাবি করে আসছেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, ইউক্রেনের আক্রমণে জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন। আজভ সাগরের উপকূলে বারদিয়ানস্ক শহরের রাশিয়ান সামরিক কমান্ডারদের থাকার হোটেলে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দেওয়া হয়। এ হামলায় তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X