কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

কোথায় আছেন ‘কুখ্যাত’ সুরোভিকিন, জানাল রাশিয়া

কমান্ডার সের্গেই সুরোভিকিন। ছবি : সংগৃহীত
কমান্ডার সের্গেই সুরোভিকিন। ছবি : সংগৃহীত

ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর আড়ালে চলে যান রাশিয়ার ‘কুখ্যাত’ কমান্ডার সের্গেই সুরোভিকিন। ওয়াগনারের বিদ্রোহে তিনি মদদ দিয়েছেন, এমন অভিযোগও রয়েছে। এমনকি এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে বলেও গণমাধ্যমে খবর আসে।

তবে রাশিয়ার সংসদের নিম্নকক্ষের প্রতিরক্ষাবিষয়ক কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলোভ জানান, সুরোভিকিন এখন বিশ্রামে আছেন। আপাতত তিনি কোনো দায়িত্বে নেই।

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’সর্বাধিনায়ক হিসেবে সুরোভিকিনকে ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মাত্র তিন মাস পরই তাকে এ পদ সরিয়ে দেন তিনি। এরপর থেকে তিনি রাশিয়ার এরোস্পেস ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সিরিয়ায় রাশিয়ার অভিযানের সময় নৃশংসতার জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন সুরোভিকিন। তিনি ‘জেনারেল আর্মাগেডন’ নামে পরিচিত লাভ করেন।

গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ঘোষণার পর পর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওইদিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

গতকাল বুধবার ব্রিটিশ গোয়েন্দারা দাবি করেন, ওয়াগনারের বিদ্রোহের পর সুরোভিকিনকে মূলত সরিয়ে দেওয়া হয়েছে। তাকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, কয়েক দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান বা বৈঠকে সুরোভিকিনের ডেপুটি ভিক্টর আফজালোভের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে।

এর আগে গত জুনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওয়াগনারের বিদ্রোহের ব্যাপারে সুরোভিকিন আগেই জানতেন। এরপরও তিনি কাউকে কিছু জানাননি।

সূত্র : বিবিসি ও দ্য গার্ডিয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X