কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাটোর পদক্ষেপে ক্ষুব্ধ চীন-রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এবারের শীর্ষ সম্মেলন থেকে ইউক্রেনকে আরও সামরিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া এশিয়ায় ন্যাটোর সম্প্রসারণের ইঙ্গিত এসেছে। ন্যাটোর এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে রাশিয়া ও চীন।

গত মঙ্গল ও বুধবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর এবারের শীর্ষ সম্মেলন হয়। ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির প্রতিক্রিয়ায় রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউক্রেনে ন্যাটোর সামরিক সহায়তা বৃদ্ধিতে তৃতীয় বিশ্বযুদ্ধ ক্রমেই ঘনিয়ে আসছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মেদভেদেভ আরও বলেন, ‘ন্যাটোর সহায়তা ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য অর্জনে বাধা হবে না। পশ্চিমারা কিছু করতে পারবে না। আসলে এটা শেষ পরিণতি। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে।’

এদিকে ন্যাটোর সদস্য না হয়েও টানা দ্বিতীয়বারের মতো জোটের সম্মেলনে যোগ দিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই চার দেশ পৃথকভাবে ন্যাটোর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। এ পদক্ষেপকে এশিয়ায় পশ্চিমা জোটটির সম্প্রসারণের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

ন্যাটোর সম্মেলনে এ চার দেশের উপস্থিতির সমালোচনা করেছে চীন। সেই সঙ্গে ন্যাটোর ঘোষণায় চীনকে পশ্চিমা সামরিক জোটটির স্বার্থ ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করায় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের চীনা মিশন এক বিবৃতিতে জানায়, এশীয় প্রশান্ত অঞ্চলে ন্যাটোর গতিবিধির বিরোধিতা করে বেইজিং।

চীনের ট্যাবলয়েড পত্রিকা গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে ন্যাটোকে অবিলম্বে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সরে যেতে হবে বলে উল্লেখ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের উপকূলের দিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১০

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১১

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১২

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৩

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৪

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৫

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৬

হজে বিমান ভাড়া কমল

১৭

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৮

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৯

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০
X