কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপপ্রবাহে ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট

দিনের বেলা মানুষকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালীয় সরকার। ছবি : সংগৃহীত
দিনের বেলা মানুষকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালীয় সরকার। ছবি : সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাপপ্রবাহকবলিত এলাকার মধ্যে রোম, ফ্লোরেন্স ও বোলোগনা শহর রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, সিসিলি ও সার্ডিনিয়া শহরের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আর এমনটা হলেই এটিই হবে ইউরোপে সর্বোচ্চ তাপমাত্রা।

কর্তৃপক্ষ বলছে, রেড অ্যালার্ট জারির অর্থ হলো অতিরিক্ত তাপমাত্রার কারণে সুস্থ মানুষও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এ ছাড়া বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মানুষকে সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালীয় সরকার।

তাপপ্রবাহ চলাকালীন বয়স্ক ও দুর্বল মানুষদের বিশেষ যত্ন নেওয়ার জন্যও বলা হয়েছে।

শুধু ইতালি নয় গ্রিস, ফ্রান্স ও স্পেনের বেশ কয়েকটি অঞ্চলও চরম তাপমাত্রা বিরাজ করছে। এর ফলে গ্রিস ও ইতালির পর্যটনশিল্পে ধস নেমেছে বলে খবর পাওয়া গেছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার আলভারো সিলভা বলেন, ‘বৈশ্বিক উষ্ণতার কারণে তাপপ্রবাহ তীব্র ও সাধারণ বিষয় হয়ে উঠছে। ২০৫০ সালের মধ্যে গরমকালে অর্ধেকের বেশি ইউরোপীয় মানুষ তীব্র বা অতি তীব্র হিট স্ট্রেসের ঝুঁকিতে পড়তে পারেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১০

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১১

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১২

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৩

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৪

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৫

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৬

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৮

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

২০
X