কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কিয়েভের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আবারও ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ সব অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের কিয়েভ অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি। খারকিভ, জাপোরিঝিয়া, ওডেসা এবং লভিভের জালানি সুবিধাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ইউক্রেনজুড়ে এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। গত কয়েকদিন ধরেই ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার ছোড়া ক্ষেপণাস্ত্রে কিয়েভের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র ট্রায়পিলসকা থার্মাল পাওয়ার প্ল্যান্টটি (টিপিপি) ধ্বংস হয়ে যায়। ক্ষেপণাস্ত্রের আঘাতে কেন্দ্রটির টারবাইন ওয়ার্কশপে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত সাইটগুলো পুনরুদ্ধারের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হারমান হালুশচেঙ্কো।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সেন্ট্রেনার্গোর অধীনে ছিল এ বিদ্যুৎকেন্দ্রটি। তারা এক বিবৃতিতে কেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য জানিয়েছে।

দুই বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে একাধিকবার ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এর মাধ্যমে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে রুশ বাহিনী। সঙ্গে বিদ্যুৎ সেবা বন্ধ করে দিয়ে ইউক্রেনের সাধারণ মানুষের মনোবলও ভেঙে দেওয়ার চেষ্টা করছে তারা। যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তাহলে পানি, গ্যাসসহ অন্যান্য সেবা থেকেও বঞ্চিত হবেন সাধারণ ইউক্রেনীয়রা। যখন ইউক্রেনে তীব্র শীত চলছিল তখনো হামলা বন্ধ করে রুশ বাহিনী।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। ওই সময় ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নেয় রুশ বাহিনী। এই কেন্দ্রটি থেকে ইউক্রেনের মোট চাহিদার ২০ শতাংশ মেটানো হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১০

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১১

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১২

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৩

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

১৫

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১৬

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১৭

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

১৮

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১৯

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

২০
X