কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৯:৫০ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ক্রিমিয়া সেতুতে হঠাৎ ‘ড্রোন হামলা’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জরুরি অবস্থার কারণে ক্রিমিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে রাশিয়ার সংযোগকারী দীর্ঘ সেতুতে যান চলাচল বন্ধ করে দিয়েছে রাশিয়া। সোমবার (১৭ জুলাই) ভোররাতে এ ঘোষণা দেন ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ। খবর বিবিসির।

টেলিগ্রাম চ্যানেলে গভর্নর লিখেছেন, তিনি লোকদের ব্রিজটি এড়িয়ে চলতে বলেছিলেন, যা কের্চ স্ট্রেইটজুড়ে চলে।

সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা কিছু ভিডিওতে দেখা যায়, ব্রিজের ওপর যানবাহনের জ্যাম লেগে আছে। গাড়ির চালকদের তাদের যানবাহন ঘুরিয়ে অন্য দিকে যেতে বাধ্য করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামের অসমাপ্ত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেতুতে ‘একটি বিস্ফোরণ’ হয়েছে। এই ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। অন্যান্য চ্যানেল প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলছে, তারা বিকট শব্দ শুনেছে।

২০১৮ সালে ১৯ কিলোমিটারের এই সেতুটি চালু করা হয়েছিল। ২০১৪ সালে উপদ্বীপটি ইউক্রেন ছেড়ে রাশিয়ায় যোগ দেওয়ার পরপরই এই ব্রিজের নির্মাণ শুরু হয়েছিল। ২০২২ সালের অক্টোবরে, ট্রাক বোমা হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ঘটনায় পাঁচজন নিহত হয়েছিলেন। ইউক্রেনের কিছু কর্মকর্তা প্রাথমিকভাবে কিয়েভের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও পরে এ হামলার দায় তারা স্বীকার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১২

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৪

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৫

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৬

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৭

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৮

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৯

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

২০
X