শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে পুতিনের বৈঠক

বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত
বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চেচেন নেতা রমজান কাদিরভ। ছবি : সংগৃহীত

চেচেন নেতা রমজান কাদিরভের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৩ মে) রমজান কাদিরভ নিজেই এ তথ্য জানিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে তারা আলোচনা করেছেন। এ সময় রাশিয়াকে আরও যোদ্ধা পাঠিয়ে সহযোগিতার প্রস্তাব দেন এ চেচেন নেতা।

রমজান কাদিরভ ২০০৭ সাল থেকে রাশিয়ার একান্ত অনুগত হিসেবে দক্ষিণ ককেশাস অঞ্চলের নেতৃত্বে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম পুতিনের সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। এ ছাড়া তিনি এ অঞ্চলের অর্থনৈতিক সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করার কথা জানিয়েছেন।

চেচেন এ নেতা বলেন, রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধের জন্য হাজার হাজার সুপ্রশিক্ষিত সেনা প্রস্তুত ছিল। নির্দেশ পাওয়া মাত্রই এসব সেনা মাঠে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। এ ছাড়া ইতোমধ্যে ১৮ হাজার স্বেচ্ছাসেবকসহ মোট সাড়ে ৪৩ হাজার সেনা ইউক্রেনে কাজ করছে বলেও জানান তিনি।

রমজান কাদিরভ জানান, জনগণের পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা জানিয়েছে এবং চেচেন প্রজাতন্ত্রে আসার আমন্ত্রণ জানিয়েছি।

চেচেনের এ নেতাকে নিয়ে অসুস্থতার গুঞ্জন রয়েছে। তরে নিজের অসুস্থতার কথা অস্বীকার করে আসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যায়াম ও মিটিং পরিচালনার ছবি পোস্ট করছেন তিনি।

এর আগে গত বছরে গুরুতর অসুস্থ রমজান কাদিরভ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই সময়ে ইউক্রেনের গোয়েন্দা সূত্র তার অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করে।

উল্লেখ্য, ২০০৪ সালে পিতা আখমাদ কাদিরভের মৃত্যুর পর ক্ষমতায় আসেন রমজান কাদিরভ। দ্বিতীয় চেচেন যুদ্ধে বিদ্রোহী চেচনিয়া প্রদেশটি পুনরুদ্ধার করার পর পুতিনের শাসনভার তুলে দেন তার অনুগত চেচেন নেতা আখমাদ কাদিরভের হাতে। রাশিয়ান সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা পরিষদের বিরোধিতা সত্ত্বেও চেচনিয়াকে প্রায় স্বায়ত্তশাসিতভাবে পরিচালনা করতে পুতিনের সম্পূর্ণ সমর্থন পেয়েছিলেন রমজান কাদিরভ। বিনিময়ে পুতিন চেয়েছিলেন কাদিরভকে এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে দমন করতে হবে।

চেচেন সরকারের বাজেটের প্রায় ৯-দশমাংশের জোগান দেয় রাশিয়া। বিশাল রাষ্ট্রীয় ভর্তুকির পাশাপাশি দেওয়া হয় পুরস্কার এবং প্রণোদনা। রাজধানী গ্রোজনিতে কাদিরভ এবং তার মিত্ররা সম্পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করলেও, অনেক শক্তিশালী শত্রুও ছিল তার। ওয়াগনার গোষ্ঠী ছিল সেই শত্রুদের একজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X