কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলে প্রতি ঘণ্টায় আটটিরও বেশি ধর্ষণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলে ২০২২ সালে গড়ে প্রতি ঘণ্টায় আটটিরও বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এদের ৬০ শতাংশেরও বেশি ভিকটিমের বয়স ১৪ বছরের কম।

বৃহস্পতিবার (২০ জুলাই) ব্রাজিলিয়ান ফোরাম অব পাবলিক সিকিউরিটির (এফবিএসপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এফবিএসপি বলেছে, গত বছর প্রায় ২০ কোটি মানুষের দেশে ৭৪ হাজার ৯৩০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা ২০২১ থেকে ৮ দশমিক ২ শতাংশ বেশি।

পুলিশ রেজিস্টার এবং অন্যান্য সরকারি নথি থেকে গৃহীত তথ্যানুসারে, ১০ শতাংশেরও বেশি শিকার চার বছরের কম বয়সী ছিল। ধর্ষণের প্রায় ৭০ শতাংশই হয়েছে নির্যাতিতার বাড়িতে।

এফবিএসপি সমন্বয়ক জুলিয়ানা মার্টিনস বলেন, ‘কোভিড-১৯ মহামারি চলাকালে স্কুলগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল এবং ক্ষতিগ্রস্তরা তাদের আক্রমণকারীদের কাছাকাছি ছিল। স্কুলগুলো পুনরায় খোলার সঙ্গে সঙ্গে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’

তিনি এএফপিকে বলেন, ‘বিপুলসংখ্যক ধর্ষণের খবর পাওয়া যায় না, তাই এই সংখ্যা ধর্ষণের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হতে পারে।’

এনজিওটি বলেছে, ২০২২ সালে ১ হাজার ৪৩৭ জন নারীকে হত্যা করা হয়েছে, যা ২০২১ সাল থেকে ৬.১ শতাংশ বৃদ্ধি এবং স্বামী-স্ত্রীর সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭১৩টি, যা ২০২১ সালের তুলনায় ২.৯ শতাংশ বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X