কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:৪৫ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কির সমালোচনা করে চাকরিচ্যুত রাষ্ট্রদূত

ভাদিম প্রিস্টাইকো। ছবি : সংগৃহীত
ভাদিম প্রিস্টাইকো। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে চাকরি হারিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো। গতকাল শুক্রবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

গতকাল শুক্রবার (২১ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূতের পদ থেকে ভাদিম প্রিস্টাইকোকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে আন্তর্জাতিক সমুদ্র সংস্থায় ইউক্রেনের স্থায়ী প্রতিনিধির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত ১২ জুন লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস পশ্চিমাদের দেওয়া সামরিক সহায়তা নিয়ে কিয়েভকে আরও কৃতজ্ঞ থাকার আহ্বান জানান। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর এমন কথার জবাবে জেলেনস্কি বলেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্য আর কী কী করা যেতে পারে, তা তিনি জানেন না। এ জন্য ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে পরামর্শও চান তিনি।

তাদের এ পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে স্কাই নিউজ টিভিকে একটি সাক্ষাৎকার দেন প্রিস্টাইকো। সেখানে তিনি বলেন, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে জেলেনস্কি এমন বিদ্রুপ তেমন ভালো হয়েছে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, ‘ইউক্রেন ও যুক্তরাজ্যের মধ্যে কিছু আছে তা রুশদের দেখানোর প্রয়োজন নেই।’ এ সময় দুদেশের মধ্যে কোনো সমস্যা হলে তাকে জানাতেও বলেন এই রাষ্ট্রদূত।

২০২০ সালের ২০ জুলাই যুক্তরাজ্যে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান প্রিস্টাইকো। এর আগে ২০১৯ সালের ২০ আগস্ট থেকে ২০২০ সালের ৪ মার্চ পর্যন্ত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X