কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু

মঙ্গলবার উত্তরপ্রদেশের ধর্মীয় সমাবেশ। ছবি : সংগৃহীত
মঙ্গলবার উত্তরপ্রদেশের ধর্মীয় সমাবেশ। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে ১০৭ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। আজ মঙ্গলবার (২ জুলাই) উত্তরপ্রদেশের হাতরাশ এলাকায় মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, স্থানীয় এক ধর্মীয় নেতার ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অসংখ্য নারী-পুরুষ। অনুষ্ঠান শেষ হতেই হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানী ঘটে।

এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, বাস এবং টেম্পোতে করে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে বহন করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আহত অবস্থায় অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীযোগী আদিত্যনাথ দুঃখ প্রকাশ করেছেন এবং ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। নিহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও।

দুর্ঘটনার বিষয়ে উত্তরপ্রদেশের ইতাহ জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা উমেশ কুমার ত্রিপাটি শুরুতে ২৭ জনের প্রাণহানীর খবর দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের ব্যবধানেই এ সংখ্যাটি দ্রুত বাড়তে শুরু করে।

এদিকে ইতাহের পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশির ভাগই নারী এবং উল্লেখযোগ্য সংখ্যক শিশুও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X