কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কলেজে নিষিদ্ধ হলো ‘খোলামেলা’ পোশাক

বিভিন্ন রকমের ড্রেস পরা বিভিন্ন বয়সীরা। প্রতীকী ছবি
বিভিন্ন রকমের ড্রেস পরা বিভিন্ন বয়সীরা। প্রতীকী ছবি

হিজাব নিষিদ্ধের পর এবার ‘খোলামেলা’ পোশাক বাতিল করেছে একটি কলেজ। এমনকি খোলামেলা পোশাক নিষিদ্ধের পর একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যাতে জানানো হয়েছে কলেজের নতুন ড্রেস কোডও।

বুধবার (০৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খোলামেলা ড্রেস নিষিদ্ধ ও নতুন ড্রেস কোড চালু করে সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বিতর্কেরও সৃষ্টি হয়েছে। আর ঘটনাটি ঘটেছে ভারতের ‍মুম্বাইয়ের চেম্বুরের আচার্য ও মারাঠে কলেজে।

এনডিটিভি জানিয়েছে, কলেজের পক্ষ থেকে গত ২৭ জুন ‘ড্রেস কোড অ্যান্ড আদার রুলস’ নামে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে ছেড়া জিন্স, খোলামেলা পোশাক ও টি-শার্ট পরা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ক্যাম্পাসে থাকাকালীন শিক্ষার্থীদের কলেজের নির্ধারিত ড্রেস পরিধান করতে হবে। তারা কলেজে হাফ শার্ট বা ফুল শার্ট ও ট্রাউজার পরতে পারবে। এ বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন কলেজের অধ্যক্ষ ড. বিদ্যাগৌরী লেলে।

কলেজের গেটে টাঙিয়ে দেওয়া নোটিশে আরও বলা হয়েছে, মেয়েরা যে কোনো ইন্ডিয়ান বা ওয়েস্টার্ন আউটফিট পরতে পারবেন। তবে ধর্মীয় পোশাক পরা যাবে না। এ ছাড়া জিন্স, টি-শার্ট, খোলামেলা পোশাক বা জার্সিও পরা যাবে না বিদ্যালয়ে।

কিছু শিক্ষার্থী জানিয়েছেন, কলেজের নতুন নিয়ম সম্পর্কে তারা অবগত নয়। ফলে তাদের ড্রেসকোড না মানায় কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X