কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ম্যাজিস্ট্রেটকে পিটিয়ে মুখ ফাটিয়ে দিলেন ২ নিরাপত্তাকর্মী

মারধরের শিকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। ছবি : সংগৃহীত
মারধরের শিকার ডেপুটি ম্যাজিস্ট্রেট। ছবি : সংগৃহীত

চিকিৎসাধীন ভাইকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। হাসপাতালে গিয়ে খাবর নিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এর জেরে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে পিটিয়ে মুখ ফাটিয়ে দিয়েছেন দুই নিরাপত্তাকর্মী।

শনিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঝগড়া চলাকালীন নিরাপত্তাকর্মীদের আঘাতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের মুখ ফেটে রক্ত ঝরতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নিরাপত্তাকর্মীকে আটক করেছে। ভারতের নদিয়ার কল্যাণী হার্ট স্পেশ্যালিটি গান্ধী হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উত্তর ২৪ পরগনার বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্তকুমার বালা অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। শুক্রবার তাকে হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর শনিবার তাকে দেখতে হাসপাতালে হিয়েছিলেন পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, হাসপাতালের ভেতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন তারা। এ সময় তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ঝগড়া বাধে। ফলে তারা সুশান্তের এক ভাইকে মারধর করেন। ভাইকে বাঁচাতে এগিয়ে যান সুশান্ত। এ সময় তাকেও মারধর করা হয়। এমনকি মেরে তার মুখ ফাটিয়ে দেয় তারা।

সুশান্ত বলেন, আমার ভাই হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে দেখতে এসে আমার এই অবস্থা হয়েছে। আমি এর বেশি আর কিছু বলব না। আমার চোট লেগেছে।

এদিকে সুশান্ত ও তার পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন হাসপাতালের নিরাপত্তাকর্মীরা। তারা বলছেন, তাদেরকে মারধর করা হয়েছে। এক নিরাপত্তাকর্মী বলেন, আমাদের মেরেছে। আমরা কিছু করিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X