মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা

তীব্র গরমে স্বস্তি পেতে এক ইরানির চেষ্টা। ছবি : সংগৃহীত
তীব্র গরমে স্বস্তি পেতে এক ইরানির চেষ্টা। ছবি : সংগৃহীত

ভয়াবহ তাপপ্রবাহের কবলে ইরান। এ যেন হিটওয়েভের কম্বলে ঢাকা তেহরান। পরিস্থিতি এতই কষ্টকর পর্যায়ে পৌঁছেছে, শনিবার (২৭ জুলাই) সতর্কতা জারি করে সবাইকে ঘরে থাকতে আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রোববার (২৮ জুলাই) সব সরকারি-বেসরকারি, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমানো হয়েছে বিভিন্ন পরিষেবার কর্মঘণ্টা।

আবহাওয়ার প্রতিবেদন অনুসারে, রাজধানী তেহরানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। কিছু অঞ্চলে ৪৯ ডিগ্রি সেলসিয়াসও রেকর্ড করা হয়েছে। এ পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ছেন বাসিন্দারা। রোববার সকাল পর্যন্ত হাসপাতালগুলোতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ২০০ জনেরও বেশি চিকিৎসা নিতে এসেছেন।

রাষ্ট্র-চালিত ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) বলেছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিস্থিতি সামাল দিতে সারা দেশে ব্যাংক, অফিস ও সরকারি প্রতিষ্ঠান রোববার বন্ধ থাকবে। শুধু জরুরি পরিষেবা এবং চিকিৎসাসংক্রান্ত প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।

ন্যাশনাল মেটরোলজিক্যাল অর্গানাইজেশনের একজন কর্মকর্তা সাদেগ জিয়ান বলেন, শনিবার ইরানের ১০টি প্রদেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে। দক্ষিণ-পূর্ব শহর ডেলগানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলোতেও উচ্চতাপমাত্রা বিরাজ করছে।

তিনি আরও বলেন, সোমবার তাপমাত্রা হ্রাস হতে পারে। তবে তিনি সতর্ক করে জানান, তাপমাত্রার ডিগ্রি কমলেও ওই দিনই বাতাস শীতল অনুভূত হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X