কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আগরতলায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার

আগরতলায় গ্রেপ্তার ২৩ বাংলাদেশি। ছবি : আনন্দবাজার
আগরতলায় গ্রেপ্তার ২৩ বাংলাদেশি। ছবি : আনন্দবাজার

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর দেশজুড়ে পুলিশি ধরপাকড় অভিযান চলছে। বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে প্রায় ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। এর মাঝেই ভারতের ত্রিপুরা রাজ্যে একসঙ্গে ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। খবর আনন্দবাজারের।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আগরতলা স্টেশন চত্বর থেকে ওই ২৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করে ত্রিপুরা রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন দালালও রয়েছেন।

প্রাথমিকভাবে জিআরপি সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, গ্রেপ্তার ২৩ জনই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। কী কারণে তারা ত্রিপুরায় এসেছিলেন, তাদের গতিবিধি কী ছিল, সেসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, ওই ২৩ বাংলাদেশি নাগরিক একসঙ্গে কী করছিলেন, এর সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগের বয়স ত্রিশ বছরের নিচে। তাদের মধ্যে ১৯ বছর বয়সী কয়েকজন যুবকও রয়েছেন।

আগরতলা স্টেশন চত্বর থেকে মোহাম্মদ সেলিম রেজা নামের যে দালালকে গ্রেপ্তার করা হয়েছে, তার বয়সও ২৭ বছর।

প্রসঙ্গত, গত ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ থেকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছিলেন, অসহায় কেউ এসে যদি বাংলার দরজা খটখট করেন, তা হলে ফেরানো হবে না।

মমতার সেই মন্তব্য নিয়ে আপত্তি জানায় বাংলাদেশ সরকার। তার মন্তব্যের কারণে ‘বিভ্রান্তি’ ছড়িয়েছে বলে দাবি করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ওই মন্তব্য নিয়ে আপত্তি জানানো হয়েছিল।

তবে কেন্দ্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছিলেন, তাকে যেন না শেখানো হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X