বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

বাবার কাছ থেকে অর্থ আদায়ে ছেলের অপহরণ নাটক

অপহরণের প্রতীকী ছবি
অপহরণের প্রতীকী ছবি

ধনী বাবার ছেলে। অর্থের নেই অভাব। আর এই অর্থের কথাই বলে বেড়াতেন বন্ধুদের কাছে। একসময় মাথাচাড়া দিয়ে উঠে বন্ধুদের নিয়ে দামি ফোন ও ল্যাপটপ কেনার। কিন্তু এত অর্থ পাবে কোথায়?

হঠাৎ মাথায় এলো কুটিল বুদ্ধি! নিজেই সাজালেন নিজের অপহরণের নাটকের প্লট। আর বাবার কাছে দাবি করে বসলেন মোটা অঙ্কের অর্থ। কিন্তু এত সাজানো প্লটে পানি পড়ে সব ধ্বংস হয়ে গেল। পুলিশের হাতে ধরা পড়লেন সেই ছেলে এবং তার বন্ধুরা।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের জয়পুরে। জানা যায়, জয়পুরের এক ধনী ব্যবসায়ীর ১৭ বছরের ছেলে রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ কাজের অজুহাত দেখিয়ে বাইরে বের হয়। এর কিছুক্ষণ পর তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর অন্যজনের মোবাইল ফোন থেকে তার ছেলে কল করে ভয়ার্ত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানাতে থাকে। আর তার বাবাকে জানান, তাকে অপহরণ করা হয়েছে। এমতাবস্থায় সে ৪০ লাখ টাকা মুক্তিপণ পাঠাতে বলে। এই টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও জানানো হয়।

জানা যায়, এমন পরিস্থিতিতে সেই ছেলের বাবা রাত ১১টায় মুহানা পুলিশ স্টেশনে যোগাযোগ করলে পুলিশ তাকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায়, সেই ছেলে এক ভাড়া করা গাড়িতে উঠছেন। পুলিশ গাড়িটি ট্রেস করা শুরু করলে প্রায় ১০০ কিলোমিটার দূরের এক শহরে এসে ধরতে সক্ষম হয়।

এ সময় পুলিশের ধাওয়া খেয়ে অপহরণকারী সাজা সবাই পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটক করার পর পুলিশের দীর্ঘক্ষণ প্রশ্নের মুখোমুখি হলে সেই ছেলে এই ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ তার পরিবারকে বিষয়টি জানান।

স্বীকারক্তিতে ওই ছেলে জানায়, তার বন্ধু এবং তিনি জুয়াখেলাসহ দামি ফোন কেনার জন্য এই অপহরণের ঘটনাটি সাজান। কিন্তু এতে যে তারা ধরা পড়ে যাবে তা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি তারা।

স্থানীয় পুলিশের সাব ইন্সপেক্টর শংকর লাল জানান, বন্ধুরা মিলে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখে এই অপহরণের মাস্টারপ্লান বানিয়ে ৪০ লাখ রুপি আদায় করতে চেয়েছিল। ঘটনাটি জেনে অনেকে অবাক হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X