কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মণিপুরে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান

মণিপুরে মন্ত্রিসভার বৈঠক। পুরোনো ছবি
মণিপুরে মন্ত্রিসভার বৈঠক। পুরোনো ছবি

ভারতের মণিপুর রাজ্যে মন্ত্রিসভার জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিরেন সিং এ বৈঠক আহ্বান করেছেন।

শনিবার (০৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িসহ দুটি স্থানে বিদ্রোহীরা রকেট হামলা চালিয়েছে। শুক্রবার এ হামলা হয়। এতে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর আগে কয়েক দিন দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহীরা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভ্যন্তরীণ সংঘাতে বিদ্রোহীরা ইতিহাসে আগে কখনো এত ব্যাপক ড্রোন হামলা চালায়নি। মণিপুরে দেড় বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। এতে করে এখন পর্যন্ত অন্তত দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

রাজ্য পুলিশ জানিয়েছে, শুক্রবার বেলা ৩টার দিকে ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কোইরেং সিংয়ের বাড়িতে স্থানীয়ভাবে তৈরি একটি রকেট হামলা চালানো হয়েছে। এটি সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির সীমানায় আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়ি থেকে কয়েক ইঞ্চি দূরে আছড়ে পড়ে। এতে ৭২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। এ সময় সাবেক মুখ্যমন্ত্রীর পাঁচ আত্মীয় আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ভোরে বিষ্ণুপুর জেলাতেও বেশিকিছু রকেট হামলা হয়েছে। তবে এতে হতাহতের কেন ঘটনা ঘটেনি।

রাজ্যের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, কুকি জনগোষ্ঠী-অধ্যুষিত চূড়াচাঁদপুরের পাহাড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে এসব রকেট হামলা করা হচ্ছে। এটি প্রথম মণিপুরের বিদ্রোহীদের তৈরি করা রকেট। এগুলো মোটামুটি চার ফুট লম্বা।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, ড্রোনের হামলার মাধ্যমে এটি প্রমাণিক হয়েছে যে রাজ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে। রাজ্যে সন্ত্রাসী হামলা হচ্ছে। উপত্যকার জেলাগুলোর বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১০

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১১

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১২

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৩

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৫

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৬

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৭

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১৮

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৯

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

২০
X