বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভয়াবহ নেকড়ে আতঙ্ক, দেওয়া হলো গুলির নির্দেশ

নেকড়ে। প্রতীকী ছবি
নেকড়ে। প্রতীকী ছবি

দেখতে ভয়ানক এক প্রাণী নেকড়ে। অনেকে চেনেন মানুষখেকো প্রাণী হিসেবেই। ভয়ানক এই নেকড়ের হামলা নিয়ে বিশ্বের অনেক দেশেই বেশকিছু ঘটনা ঘটেছে। এবারে এই প্রাণীর হামলাসহ বেশকিছু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচে। প্রায় দুই মাস ধরে উত্তরপ্রদেশের বাহরাইচ ও সিতাপুর জেলায় এদের দাপিয়ে বেড়ানোর খবর পাওয়া গেছে। তাদের হামলায় ইতোমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে আটজন শিশু। পাশাপাশি আহত হয়েছেন আরও ২৪ জন। এই পরিস্থিতিতে খাঁচা পেতে ৪টি নেকড়েকে ধরা হলেও, দুটি এখনো হাতের নাগালে পাননি তারা।

বৃহস্পতিবার রাতেও এক বাড়িতে হামলা চালানোর খবর পাওয়া গেছে। জানা যায়, ঘরের ভিতর ঢুকে ১২ বছরের এক ঘুমন্ত কিশোরকে ঘাড় কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে নেকড়ে। ওই মুহূর্তে চিৎকার করলে পরিবারের অন্য সদস্যেরা জেগে উঠলে শিকার ছেড়ে নেকড়ে পালিয়ে যায়।

এই অবস্থায় নেকড়ের হামলা থেকে বাঁচতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। এই ঘটনার জের ধরে বাহরাইচের প্রায় ৩৫টি গ্রাম আতঙ্কে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে নেকড়ে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এতে করে সাধারণ জনগণ কিছুটা আশ্বস্ত হতে পেরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X