কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ

পশ্চিমবঙ্গের বীরভূমে গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গের বীরভূমে গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারি (জিএমপিএল)। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৭ অক্টোবর) সকালে ভাদুলিয়া গ্রামের গঙ্গারামচক খনিতে কয়লা উত্তোলনের সময় এই বিস্ফোরণ ঘটে। এতে অন্তত সাত শ্রমিক নিহত এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা।

সংবাদমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়লা উত্তোলনের সময় কয়লাখনিতে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিকের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আহত শ্রমিকদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খনিতে নিয়মিত কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু শ্রমিকরা ওই সময় বিস্ফোরণের ব্যাপারে অবগত ছিলেন না। অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।

বিস্ফোরণের পরপরই খনির মালিক কোম্পানির কর্মকর্তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ মরদেহগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

কয়েকদিন আগে একই খনিতে ধসের কারণে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। এটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X